বিসিএসে অবিবাহিতরাই এগিয়ে!
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ৫ মে, ২০২৪ ১১:০৩ এএম
ছবি- সংগৃহীত
বিসিএসে চাকরি পছন্দের শীর্ষে থাকার কারণ হিসেবে নিরাপত্তা, ভালো বেতন ও সুযোগ-সুবিধা, ক্ষমতা, সামাজিক মর্যাদা এবং বাড়তি উপার্জনের সুযোগকে এগিয়ে রাখছেন চাকরিপ্রার্থীরা। একটু মজার ব্যাপার হলেও পুরুষেরা আরও একটা কারণ বলছেন। আর তা হলো বিয়ের বাজারে এখন বিসিএস কর্মকর্তার চাহিদা সবচেয়ে বেশি পাত্রীপক্ষের কাছে।আর এই বিয়ের প্রসঙ্গে আরেকটি বিষয় সামনে এসেছে। সেটি হলো, বিসিএসে সফলতায় তুলনামূলকভাবে এগিয়ে অবিবাহিতরা।সবশেষ পাঁচটি বিসিএসের ফলাফলের পরিসংখ্যান থেকে অবিবাহিতদের এগিয়ে থাকার এই তথ্য তুলে ধরেছে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন।এই পাঁচটি বিসিএসের মধ্যে ৩৯তম ও ৪২তম ছিল বিশেষ বিসিএস এবং ৪০তম, ৪১তম ও ৪৩তম ছিল সাধারণ।
জাতীয় সংসদে উপস্থাপিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বার্ষিক প্রতিবেদনের তথ্য বলছে, সাধারণ বিসিএসগুলোতে চাকরি পাওয়া প্রার্থীদের ৮৫% অবিবাহিত। আর বিশেষ বিসিএসে চাকরি পাওয়া প্রার্থীদের প্রায় ৫৬% অবিবাহিত।প্রতিবেদনে বলা হয়েছে, ৩৯ ও ৪২তম বিশেষ বিসিএসে সুপারিশকৃত প্রার্থীদের মধ্যে বিবাহিত যথাক্রমে ৪৩.৮৮% ও ৪৫.৬৫%। এ দুটি বিসিএসে সুপারিশকৃতদের মধ্যে অবিবাহিত যথাক্রমে ৫৬.১২% ও ৫৪.৩৫%। অন্যদিকে, ৪০তম বিসিএস, ৪১তম ও ৪৩তম বিসিএসে উত্তীর্ণদের মধ্যে বিবাহিত যথাক্রমে ১৪.৫৭%, ১৬.১৮% ও ১১.৫৫%। অপরদিকে এ তিনটি বিসিএসে উত্তীর্ণদের মধ্যে অবিবাহিত যথাক্রমে ৮৫.৪৩%, ৮৩.৮২% এবং ৮৩.৪৫%।
তথ্যসূত্র: ঢাকা ট্রিবিউন
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান
- তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ
- কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
- বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত
- ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস
- সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট