বিসিএসে অবিবাহিতরাই এগিয়ে!
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ৫ মে, ২০২৪ ১১:০৫ এএম
ছবি- সংগৃহীত
বিসিএসে চাকরি পছন্দের শীর্ষে থাকার কারণ হিসেবে নিরাপত্তা, ভালো বেতন ও সুযোগ-সুবিধা, ক্ষমতা, সামাজিক মর্যাদা এবং বাড়তি উপার্জনের সুযোগকে এগিয়ে রাখছেন চাকরিপ্রার্থীরা। একটু মজার ব্যাপার হলেও পুরুষেরা আরও একটা কারণ বলছেন। আর তা হলো বিয়ের বাজারে এখন বিসিএস কর্মকর্তার চাহিদা সবচেয়ে বেশি পাত্রীপক্ষের কাছে।আর এই বিয়ের প্রসঙ্গে আরেকটি বিষয় সামনে এসেছে। সেটি হলো, বিসিএসে সফলতায় তুলনামূলকভাবে এগিয়ে অবিবাহিতরা।সবশেষ পাঁচটি বিসিএসের ফলাফলের পরিসংখ্যান থেকে অবিবাহিতদের এগিয়ে থাকার এই তথ্য তুলে ধরেছে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন।এই পাঁচটি বিসিএসের মধ্যে ৩৯তম ও ৪২তম ছিল বিশেষ বিসিএস এবং ৪০তম, ৪১তম ও ৪৩তম ছিল সাধারণ। জাতীয় সংসদে উপস্থাপিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বার্ষিক প্রতিবেদনের তথ্য বলছে, সাধারণ বিসিএসগুলোতে চাকরি পাওয়া প্রার্থীদের ৮৫% অবিবাহিত। আর বিশেষ বিসিএসে চাকরি পাওয়া প্রার্থীদের প্রায় ৫৬% অবিবাহিত।প্রতিবেদনে বলা হয়েছে, ৩৯ ও ৪২তম বিশেষ বিসিএসে সুপারিশকৃত প্রার্থীদের মধ্যে বিবাহিত যথাক্রমে ৪৩.৮৮% ও ৪৫.৬৫%। এ দুটি বিসিএসে সুপারিশকৃতদের মধ্যে অবিবাহিত যথাক্রমে ৫৬.১২% ও ৫৪.৩৫%। অন্যদিকে, ৪০তম বিসিএস, ৪১তম ও ৪৩তম বিসিএসে উত্তীর্ণদের মধ্যে বিবাহিত যথাক্রমে ১৪.৫৭%, ১৬.১৮% ও ১১.৫৫%। অপরদিকে এ তিনটি বিসিএসে উত্তীর্ণদের মধ্যে অবিবাহিত যথাক্রমে ৮৫.৪৩%, ৮৩.৮২% এবং ৮৩.৪৫%।
তথ্যসূত্র: ঢাকা ট্রিবিউন
- জামায়াত আদর্শগতভাবে পরাজিত হয়েছে'---চরমোনাই পীর
- ফেনীতে রেড ক্রিসেন্টের পারিবারিক বন্ধন পুনরুদ্ধার বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
- সুগন্ধির ব্যবসায় স্বপ্নের ঘ্রাণ ছড়াচ্ছেন ভিক্টোরিয়ার মুহিত
- বুড়িচংয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ ও যাচাই কার্যক্রম নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- তনু হত্যা মামলায় নতুন মোড়, আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
- টিকাদানের পরও থামছে না হাম, কুমিল্লায় শিশুমৃত্যু বেড়ে ১৪
- বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত
- কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি'র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত
- ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান ন্যাশনাল ডক্টরস ফোরাম(এনডিএফ) এর
- আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী