মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • সরকারি জমিতে রাস্তা ও ড্রেন নির্মাণে যুবদল সভাপতির ৫ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগ কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: তৌহিদ ও তানজির গ্রেপ্তার; তৌহিদের বিরুদ্ধে হত্যাসহ রয়েছে সাতটি মামলা-পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন ‘সব লোকে কয় কি জাত সংসারে’ কুমিল্লায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত ব্যতিক্রমধর্মী আয়োজনে ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগ,শচীন দেব বর্মনের স্নাতক ডিগ্রি অর্জনের শতবর্ষ পূর্তি উৎসব 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
  • বিসিএসে অবিবাহিতরাই এগিয়ে!

    বিসিএসে অবিবাহিতরাই এগিয়ে!
    ছবি- সংগৃহীত

    বিসিএসে চাকরি পছন্দের শীর্ষে থাকার কারণ হিসেবে নিরাপত্তা, ভালো বেতন ও সুযোগ-সুবিধা, ক্ষমতা, সামাজিক মর্যাদা এবং বাড়তি উপার্জনের সুযোগকে এগিয়ে রাখছেন চাকরিপ্রার্থীরা। একটু মজার ব্যাপার হলেও পুরুষেরা আরও একটা কারণ বলছেন। আর তা হলো বিয়ের বাজারে এখন বিসিএস কর্মকর্তার চাহিদা সবচেয়ে বেশি পাত্রীপক্ষের কাছে।আর এই বিয়ের প্রসঙ্গে আরেকটি বিষয় সামনে এসেছে। সেটি হলো, বিসিএসে সফলতায় তুলনামূলকভাবে এগিয়ে অবিবাহিতরা।সবশেষ পাঁচটি বিসিএসের ফলাফলের পরিসংখ্যান থেকে অবিবাহিতদের এগিয়ে থাকার এই তথ্য তুলে ধরেছে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন।এই পাঁচটি বিসিএসের মধ্যে ৩৯তম ও ৪২তম ছিল বিশেষ বিসিএস এবং ৪০তম, ৪১তম ও ৪৩তম ছিল সাধারণ।

    জাতীয় সংসদে উপস্থাপিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বার্ষিক প্রতিবেদনের তথ্য বলছে, সাধারণ বিসিএসগুলোতে চাকরি পাওয়া প্রার্থীদের ৮৫% অবিবাহিত। আর বিশেষ বিসিএসে চাকরি পাওয়া প্রার্থীদের প্রায় ৫৬% অবিবাহিত।প্রতিবেদনে বলা হয়েছে, ৩৯ ও ৪২তম বিশেষ বিসিএসে সুপারিশকৃত প্রার্থীদের মধ্যে বিবাহিত যথাক্রমে ৪৩.৮৮% ও ৪৫.৬৫%। এ দুটি বিসিএসে সুপারিশকৃতদের মধ্যে অবিবাহিত যথাক্রমে ৫৬.১২% ও ৫৪.৩৫%। অন্যদিকে, ৪০তম বিসিএস, ৪১তম ও ৪৩তম বিসিএসে উত্তীর্ণদের মধ্যে বিবাহিত যথাক্রমে ১৪.৫৭%, ১৬.১৮% ও ১১.৫৫%। অপরদিকে এ তিনটি বিসিএসে উত্তীর্ণদের মধ্যে অবিবাহিত যথাক্রমে ৮৫.৪৩%, ৮৩.৮২% এবং ৮৩.৪৫%।

    তথ্যসূত্র: ঢাকা ট্রিবিউন

     


    add