রবিবার, ৩১ মে ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • লাকসামে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চার আরোহী আহত

    লাকসামে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চার আরোহী আহত
    ছবি/সংগৃহীত

    কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা খাদে পড়ে ৪ জন আহত হয়েছেন। শনিবার (৬ এপ্রিল) সড়কের লাকসামের উত্তরদা ইউনিয়নের পোলাইয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। লাকসাম হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক (এসআই) শিপন মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন সকাল ১০টা ঢাকা থেকে নোয়াখালীগামী ইকোনো পরিবহনের একটি বাস লাকসাম থেকে একই অভিমূখী সিএনজি অটোরিকশাকে (কুমিল্লা-থ-১২ ৭৬৯৫) ধাক্কা দেয়। এতে সিএনজি চালিত অটোরিকশাটি খাদে পড়ে যায়। এ সময় সিএনজিতে থাকা চালক ও যাত্রীসহ ৪ জন আহত হয়ন স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।লাকসাম জেনারেল হসপিটালের ব্যবস্থাপক এমদাদুল হক জানান, আহতদের মধ্যে সিএনজি চালককে (৪৮) প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়। পরে জানতে পারি তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আহত যাত্রীরা হলেন- লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও বাগান বাড়ির আব্দুল হালিমের ছেলে আলী আকবর (৫৪), পশ্চিমগাঁও সাহাপাড়ার যতীন্দ্র সাহার ছেলে স্বপন সাহা (৬০) ও গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুরের মো. শাহজাহানের ছেলে মো. জুয়েল (৩০)। আহত ৩ যাত্রীকে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। লাকসাম হাইওয়ে ক্রসিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদ আলম ভুঁইয়া জানান, দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। ইকোনো বাসটি জব্দ করা যায়নি। আহত চালককে প্রথমে কুমিল্লা মেডিকেলে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।


    add