রবিবার, ৩১ মে ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • দাউদকান্দির গৌরীপুরে বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

    দাউদকান্দির গৌরীপুরে বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
    ছবি/সংগৃহীত

    কুমিল্লার দাউদকান্দিতে ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাত ১০টায় গৌরীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার প্রবাসী মুজিব মিয়ার বাড়ি থেকে আমিনুল ইসলাম (৪৫) ও মালেকা (৪০) নামের ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। মারা নিহত আমিনুল ইসলাম তিতাস উপজেলার অম্বলপুর এলাকার আব্দুল মান্নান মুন্সির ছেলে ও মালেকা বেগম বুড়িচং উপজেলার সাদকপুর গ্রামের নোয়াব মিয়ার মেয়ে। পারিবারিক সূত্র জানায় তাদের দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। বাড়ির মালিক প্রবাসী মুজিবুর রহমানের স্ত্রী নার্গিস বেগম জানান, ৬ মাস আগে আমিনুল ইসলাম ও মালেকা বেগম স্বামী-স্ত্রী পরিচয়ে আমাদের বিল্ডিংয়ে সাবলেটে একটি রুম ভাড়া নেন। তারা সপ্তাহে প্রতি বৃহস্পতিবার বিকালে আসতেন, আবার শনিবার চলে যেতেন। প্রতিবারের মতো বৃহস্পতিবার (৪ এপ্রিল) তারা বাসায় এসে রুমে যাওয়ার পর থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দরজা খোলেননি। এ সময় আশপাশের পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙ্গে তাদের মৃত অবস্থায় দেখতে পায়। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দু’জনের নিথর দেহ পাওয়া যায়। মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


    add