রবিবার, ৩১ মে ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • শপথ নিলেন কুমিল্লা সিটির নতুন মেয়র সূচনা

    শপথ নিলেন কুমিল্লা সিটির নতুন মেয়র সূচনা
    ছবি/সংগৃহীত

     শপথ নিলেন কুমিল্লা সিটি করোপরেশনের নবনির্বাচিত মেয়র ডা. তাহসীন বাহার সূচনা। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকাল ১০টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময়ে শপথ নেন ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দ, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের জেলা পরিষদের চেয়ারম্যানগণ। প্রসঙ্গত ২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। গত ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরবর্তীতে চলতি ২০২৪ সালের ৯ মার্চের উপ-নির্বাচনে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন তাহসীন বাহার সূচনা। বাস প্রতীকে তিনি পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট।নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। সূচনা কুমিল্লা-৬ (সদর) আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।


    add