অজ্ঞতা ও বৈষম্য দূরীকরণে কাজ করবে সমতট টিভি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৪ ১১:০৯ এএম
সমতট টিভির ইফতার মাহফিল ও আলোচনা সভা মঙ্গলবার (২ এপ্রিল) কুমিল্লা নগরীর ধর্মপুরের রসুই ঘর রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সমতট টিভির এডিটর এন্ড সিইও বেলাল হোসেন রাজু সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক শিরোনামের সম্পাদক নীতিশ সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সভাপতি ইয়াসমিন রীমা, দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক শাহজাদা এমরান,দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি ও সাপ্তাহিক আমোদ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মহিউদ্দিন মোল্লা, একুশে টেলিভিশন কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনি, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, ব্র্যাক ব্যাংক চকবাজার ব্রাঞ্চের ম্যানেজার খোরশেদ আলম মোল্লা,দৈনিক কুমিল্লা কাগজের উপ-সম্পাদক জহির শান্ত, সমতট টিভির সহ-সম্পাদক ডেন্টিস কাজী মোহাম্মদ নাসির উদ্দিন,পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা নাসির উদ্দিন ও হরিশপুর কামাল হোসেন কলেজের ফাইন্যান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ের প্রভাষক ও সমতট টেলিভিশনের হেড অব কনটেন্ট রিসার্চ উম্মে হাবিবা জ্যোতি। অনুষ্ঠানে বক্তরা বলেন, সমতট টিভি মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনার কথা তুলে ধরবে। পাশাপাশি সমাজ, সভ্যতা, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, ইতিহাস ও মানুষের মুক্তিতে ভূমিকা রাখবে। এছাড়াও সমাজ থেকে অজ্ঞতা ও বৈষম্য দূরীকরণে সমতট টিভি কাজ করবে, এমন প্রত্যাশা করেন বক্তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের কুমিল্লার সিনিয়র রিপোর্টার জসীম উদ্দীন চৌধুরী, সাপ্তাহিক সমাজ কন্ঠের সিনিয়র রিপোর্টার মাহবুব কবির, দৈনিক বাংলা ও এনটিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু, ঢাকা ট্রিবিউনের কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মহসীন কবির, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কুমিল্লা প্রতিনিধি তৈয়বুর রহমান সোহেল,সাপ্তাহিক আমোদ স্টাফ রিপোর্টার মোহাম্মদ শরীফ, দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান ও রুবেল মজুমদার, রিপোর্টার হাসিবুল ইসলাম সজিব, জাফরান হাবিব চৌধুরী, সমতট টেলিভিশনের ভিডিও এডিটর মো. রাকিবুল হাসান, মোশন এন্ড ভিডিও এডিটর হাসিবুল ইসলাম, নিউজরুম এডিটর আফতাবুননাহার জ্যোতি,এক্সিকিউটিভ অফিসার মো: রকিবুল হাসান, স্ক্রিপ্ট রাইটার ইব্রাহীম পিয়াস ও ফাহমিদা আলম পিউলি। অনুষ্ঠানে দেশ জাতি, মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি।
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ