হোমনায় স্বামী হত্যা মামলায় স্ত্রীসহ চার জনের ফাঁসি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৭ মার্চ, ২০২৪ ২৩:২১ পি এম
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার হোমনায় ২০১৩ সালে প্রবাসী আব্দুল জলিল হত্যা মামলায় তার স্ত্রী শাহনাজ বেগমসহ চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন।
বুধবার (২৭ মার্চ এ রায় দেন আদালত। এতে নির্দোষ প্রমাণিত হয় মো. শাহজাহান নামে এক আসামি বেকসুর খালাস পেয়েছেন। রাষ্ট্রপক্ষ এ মামলায় মোট ১৪ সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবু ইউসুফ মুন্সী জানান, ২০১৩ সালের ৯ জুন ঢাকার উদ্দেশে হোমনার গ্রামের বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আবদুল জলিল৷ পর দিন বাহের খোলা এলাকার রাস্তার পাশ থেকে জলিলের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে হোমনা থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই তাজুল ইসলাম। পরে আব্দুল জলিলের স্ত্রী শাহানাজ বেগম, মো. শাহজাহান, মো. কুদ্দুস মিয়া, আবদুল খালেক ও মো. রাজিব নামে ৫ জনকে আসামি করে আদালতে অভিযোগ পত্র জমা দেয় তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে ২৭ মার্চ সকালে চার জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেন বিচারক। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত চার আসামি পলাতক ছিলেন। আদালতে হাজির মোঃ শাহজাহান নির্দোষ প্রমাণিত হযওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ