চান্দিনায় তুচ্ছ ঘটনায় ভাইয়ের হাতে ভাই খুন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৭ মার্চ, ২০২৪ ১৭:০৩ পি এম
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার চান্দিনায় গরুর গোবর ফেলা নিয়ে কথা কাটাকাটির জেরে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন আপন বড় ভাই হানিফ মিয়া (৩৫) । বুধবার (২৭ মার্চ) দুপুরে পৌর এলাকার রারিরচরের আনিছ মোহাম্মদের বাড়িতে (আনিছা বাড়ি) এ ঘটনা ঘটে। নিহত হানিফ মিয়া ওই এলাকার আনু মিয়ার ছেলে। তিন ভাইয়ের মধ্যে হানিফ সবার বড়। হত্যাকারী আনিছ মিয়া নিহতের আপন ছোট ভাই। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ভাইয়ের পৃথক গরুর খামার রয়েছে। বাড়ির পাশে অন্যের খালি জায়গায় দুই ভাই দীর্ঘদিন ধরে গরুর গোবর ফেলে আসছেন। বুধবার দুপুরে ওই স্থানে গরুর গোবর ফেলাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মেঝ ভাই আনিছ মিয়া বড় ভাই হানিফ মিয়াকে মারধর করে। এক পর্যায়ে তাকে কাঠের চোখা টুকরো দিয়ে আঘাত করায় তা বাম চোখের ভেতর দিয়ে মাথায় ঢুকে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান জানান, তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রচণ্ড রক্তক্ষরণ ও মস্তিস্কে আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়।
চান্দিনা থানার ওসি সনজুর মোর্শেদ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান ঘটনার পরপরই অভিযুক্ত ছোট ভাই পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ