রবিবার, ৩১ মে ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • ঈদ সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে উচ্ছেদ অভিযান

    ঈদ সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে উচ্ছেদ অভিযান


    নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাজার এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। আসন্ন  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ অভিযান চালানো হয়েছে বলে জানা যায়। বুধবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া অভিযানে মহাসড়কের প্রায় এক কিলোমিটার এলাকা দখল করে বসা দোকানপাট উচ্ছেদ করা হয়। অভিযানের পর  নিরবচ্ছিন্ন যান চলাচল দেখে সন্তুষ্টি প্রকাশ করেন স্থানীয়রা।

    কুমিল্লা হাইওয়ে পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার বলেন, ‘হাইওয়ে পুলিশের বিভিন্ন অফিসারদের সমন্বয়ে পরিচালিত এ উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চলাচলরত যাত্রী ও সচেতন মহল। ঈদ পর্যন্ত এ অভিযান চলমান থাকবে।


    add