২৫ মার্চ রাতে এক মিনিট ‘ব্ল্যাকআউট’
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৪ মার্চ, ২০২৪ ১২:২৪ পি এম
নিজস্ব প্রতিবেদক।। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় নিহতদের স্মরণে সোমবার (২৫ মার্চ) রাত ১১টায় বন্ধ করে দেয়া হবে সব আলো। রাত ১১টা থেকে রাত ১১টা ১ মিনিট পর্যন্ত ব্ল্যাকআউট এর আওতায় থাকবে পুরো দেশ। এর মধ্য দিয়ে দেশবাসী স্মরণ করবে ৭১’ এর গণহত্যার শিকার হওয়া শহীদদের।শুধু এ কর্মসূচির আওতামুক্ত থাকবে কেপিআই ও জরুরি স্থাপনা।গণহত্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিশেষ বাণী দেবেন।আগামীকাল ২৫ মার্চ সকাল সাড়ে ১০টায় মুক্তিযুদ্ধ জাদুঘরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।তাছাড়াও গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। গণহত্যার দুর্লভ আলোকচিত্র ও তথ্যচিত্র ঢাকাসহ সব সিটি কর্পোরেশনে প্রচার করা হবে।সব শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে গণহত্যার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে সব মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে এদিন জোহরের নামাজের পর বা সুবিধাজনক সময়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।দিবসটির তাৎপর্য তুলে ধরতে জেলা ও উপজেলা পর্যায়ে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও কর্মসূচি পালন করা হবে।
- কুমিল্লায় নোহা মাইক্রোবাস থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
- বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা
- অফিস চলাকালে প্রাইভেট হাসপাতালে রোগী দেখার অভিযোগ কুমেকের রেডিওলজিস্টের বিরুদ্ধে
- কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র
- বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত
- কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ
- সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী
- চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক