বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল গোমতীর পানি বৃদ্ধিতে কুমিল্লার চরাঞ্চল প্লাবিত, পানির নিচে হাজারো কৃষকের সবজি ক্ষেত বরুড়ায় চলন্ত পিকআপে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
  • কুমিল্লায় অবন্তিকার বাসভবনে যা বললো তদন্ত কমিটি

    কুমিল্লায় অবন্তিকার বাসভবনে যা বললো তদন্ত কমিটি

    নিজস্ব প্রতিবেদক।। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনা অনুসন্ধানে গঠিত বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির সদস্যরা তাঁর মায়ের সাথে কথা বলেছেন। শুক্রবার (২২ মার্চ) দুপুরে অবন্তিকাদের কুমিল্লা নগরীর ভাড়া বাসায় আসেন তদন্ত কমিটির সদস্যরা।সাংবাদিকদের তারা জানিয়েছেন , আত্মহত্যার ঘটনা তদন্ত করতেই বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টরকে সাথে নিয়ে তাঁরা অবন্তিকার মা ও অন্য সদস্যদের সাথে দীর্ঘ আড়াই ঘণ্টা কথা বলেন। আত্মহত্যার স্থানও পরিদর্শন করেন।পরে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক জাকির হোসেন গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন। তিনি জানান, অবন্তিকার মা ঘটনা সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু জানেন, সব শোনা হয়েছে। তদন্তের প্রয়োজনে তাঁরা পুলিশ ও অভিযুক্ত ব্যক্তিদের সাথেও কথা বলার চেষ্টা করবেন।যেসব তথ্য পাওয়া গেছে, সে বিষয়ে তদন্তের স্বার্থে কথা বলতে চাননি কমিটির প্রধান জাকির হোসেন। তিনি বলেন, ‘তদন্তের কাজ চলছে।  যতো দ্রুত সম্ভব প্রতিবেদন দেয়ার চেষ্টা করবো। এ সময় অবন্তিকার মা তাহমিনা বেগম সাংবাদিকদের বলেন, তদন্ত কমিটির সদস্যরা যা যা জানতে চেয়েছেন, সব তথ্য দিয়েছেন। এ ঘটনার ন্যায়বিচার হবে বলে তাঁরা আশ্বাস দিয়েছেন।

    প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী অবন্তিকা গত শুক্রবার রাত ১০টার দিকে ফেসবুকে একটি পোস্ট দিয়ে কুমিল্লার ওই বাড়িতে রশিতে ঝুলে আত্মহত্যা করেন। ফেসবুক পোস্টে অবন্তিকা বিশ্ববিদ্যালয়ের এক সহপাঠীর বিরুদ্ধে যৌন হয়রানিসহ নানা ধরনের নিপীড়নের অভিযোগ করেন। ওই পোস্টে একজন সহকারী প্রক্টরের বিরুদ্ধে ছেলেটির পক্ষ নিয়ে তাঁর সঙ্গে খারাপ আচরণের অভিযোগও করেন তিনি। সেখানেই আত্মহত্যার কথা লিখেছিলেন অবন্তিকা।

    এ ঘটনার প্রতিবাদে আন্দোলন শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পরে অবন্তিকা যাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, সেই সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মান এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তাঁরা কুমিল্লা কারাগারে বন্দী আছেন।


    add