রবিবার, ৩১ মে ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • কুসিকের প্রথম নারী মেয়র ডা. সূচী

    কুসিকের প্রথম নারী মেয়র ডা. সূচী

    নিজস্ব প্রতিবেদক।।কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনে প্রথমবারের মতো জয়ী হয়েছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসীন বাহার সূচী।বেসরকারি ফলাফলে  ১০৫ কেন্দ্রের মধ্যে বাস প্রতীকে তিনি পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বহষ্কৃত নেতা ও টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। সূচী নগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ (সদর) আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে।

     

    প্রতিদ্বন্দ্বী অপর দুই প্রার্থীর মধ্যে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার ১৩ হাজার ১৫৫ ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা হাতি প্রতীকের নূর-উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট। 

    কুমিল্লা জিলা স্কুল মিলনায়তন থেকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন ছিলো শান্তিপূর্ণ।তবে সকালে তেমন ভোটারের উপস্থিতি না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা কিছুটা বাড়ে। প্রথমবারে মতো জয় পেয়ে খুশির বন্যা বইছে এমপি বাহার শিবিরে। প্রাথমিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত মেয়র সূচী নগরবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি সবাইকে নিয়ে আধুনিক কুমিল্লা সিটি গড়ার প্রতিশ্রুতি দেন।  

     

    প্রসঙ্গত  ২০২২ সালের ১৫ জুন কুসিকের তৃতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কুকে হারিয়ে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। ওই নির্বাচনে নৌকার প্রার্থী রিফাত ৫০ হাজার ৩১০ এবং সাক্কু পান ৪৯ হাজার ৯৬৭ ভোট। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিফাত।এর পাঁচ দিনের মাথায় ১৮ ডিসেম্বর মেয়র পদটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।এরপর ২৪ জানুয়ারি উপ-নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হয়। এবারের উপনির্বাচনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন।

     


    add