রবিবার, ৩১ মে ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • আচরণবিধি লঙ্ঘন করলে অভিযুক্ত হবেন এমপি বাহার

    কুসিক উপ-নির্বাচনে মতবিনিময় সভায় ইসি আনিছুর রহমান

    কুসিক উপ-নির্বাচনে মতবিনিময় সভায় ইসি আনিছুর রহমান
    ছবি: সংগৃহিত


    নিজস্ব প্রতিবেদক।।নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে এর চেয়ে ভালো জাতীয় সংসদ নির্বাচন সম্ভব নয়।পাকিস্তানের গণতন্ত্রের চেয়ে আমরা ভালো আছি।বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনের প্রার্থীদের সাথে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এর আগে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন ইসি আনিছুর। সাংবাদিকদের ইসি আনিছুর বলেন, ‘প্রার্থীদের আচরণবিধি মেনে সুষ্ঠু পরিবেশে প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানাই। ইভিএম পদ্ধতিতে ভোট কারচুপির কোনও সুযোগ নেই। এ নির্বাচনও দেশি-বিদেশি সংস্থা পর্যবেক্ষণ করছে। এটিও জাতীয় সংসদ নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ।’
    স্থানীয় সংসদ সদস্য (আ ক ম বাহাউদ্দিন বাহার) বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করছেন এবং তিনি একটি প্রতীকের পক্ষেও প্রচারণা করছেন। প্রার্থীদের এই অভিযোগ কীভাবে দেখছে নির্বাচন কমিশন—এমন প্রশ্নে ইসি বলেন, ‘তিনি এই এলাকার ভোটার। তিনি যা করতে পারবেন যা করতে পারবেন না তা নির্বাচন আচরণবিধিতে লেখা আছে। তিনি যদি আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে অভিযুক্ত হবেন।
    এ সময় আরেক সাংবাদিক প্রশ্ন করেন বিগত নির্বাচনে পাঁচ কেন্দ্রের ভোটের ফল নিয়ে বিতর্ক হয়েছে এবং একটি ফোনকল এসেছে যাতে বিলম্ব হয়েছে ফল প্রকাশে। এবার কীভাবে ফল প্রকাশ করা হবে? এই প্রশ্নের তিনি তাৎক্ষণিক প্রতিবাদ করে বলেন, ‘এমন কিছুই হয়নি। এটা ভুল ধারণা। আমরা কেউ রিটার্নিং কর্মকর্তাকে কল করিনি। এবার পরপর সকল কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হবে। রিটার্নিং কর্মকর্তার কোনও সমস্যা হলে বা জরুরি প্রয়োজন হলে তিনি বাইরে যাবেন। এ সময় যিনি দায়িত্বে থাকবেন তিনি তা প্রকাশ করবেন।’
    মতবিনিময় সভায় কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেনসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


    add