ভিকারুননিসার সেই শিক্ষক গ্রেফতার
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৪ ১৭:২৫ পি এম
ডেস্ক রিপোর্টার।। ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একটি ক্যাম্পাসের জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ হোসেন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্তের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার হলেন এ শিক্ষক।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে ঢাকার কলাবাগানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ফাইয়াজ হোসেন।
তিনি জানান, সোমবার সন্ধ্যায় শিক্ষাপ্রতিষ্ঠানটির এক শিক্ষার্থীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মুরাদ হোসেনের বিরুদ্ধে লালবাগ থানায় একটি মামলা দায়ের করেন। ধারাটি মূলত শ্লীলতাহানি-সংক্রান্ত। এ মামলায় মুরাদকে গ্রেফতার করা হয়। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।সংশ্লিষ্টরা জানান, সোমবার রাতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির জরুরি সভায় শিক্ষক মুরাদ হোসেন সরকারকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। তারপরই পুলিশ তার বাসায় হানা দেয়।
বরখাস্তের বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী গণমাধ্যমকে বলেন, “ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাই মুরাদকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে অভিযোগ অধিকতর তদন্তের জন্য তিন সদস্যের আরেকটি কমিটি গঠন করারও সিদ্ধান্ত হয়েছে।এর আগে গত শনিবার অভিযুক্ত শিক্ষককে শিক্ষাপ্রতিষ্ঠানটির ওই ক্যাম্পাস থেকে প্রত্যাহার করে অধ্যক্ষের কার্যালয়ে যুক্ত করা হয়েছিল। অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আসছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির ছাত্রী ও অভিভাবকেরা। এ দাবিতে ছাত্রীরা গত রোববার আজিমপুর ক্যাম্পাসে বিক্ষোভ করে। একই দিনে অভিভাবকেরা সংবাদ সম্মেলন করে অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি করেন।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান