রবিবার, ৩১ মে ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • আখাউড়ায় আগরতলা প্রেস ক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা

    আখাউড়ায়  আগরতলা প্রেস ক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা


     নিজস্ব প্রতিবেদক:  বাংলাদেশ সফর শেষে দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে দেশে ফিরে গেছেন ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ ।এর আগে মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারি) সকালে ১৩ সদস্যের সাংবাদিক প্রতিনিধি দলটি ঢাকা থেকে  আন্তঃনগর মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনযোগে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছেন। এসময় তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান আখাউড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি ও যমুনা টেলিভিশন এবং যুগান্তর পত্রিকার প্রতিনিধি মহিউদ্দিন মিশু। এতে আরও উপস্থিত ছিলেন আরটিভি আখাউড়া প্রতিনিধি সাদ্দাম হোসেন। আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ভিআইপি লাউঞ্জে সংক্ষিপ্ত আলাপচারিতায় কৃতজ্ঞতাচিত্তে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে মহিউদ্দিন মিশু বলেন, ত্রিপুরার জনগণ যে অবদান রেখেছে তা অনস্বীকার্য। ভৌগোলিক, ভাষাগত এবং সাংস্কৃতিক আদান-প্রদানের কারণে আমরা এক এবং অভিন্ন ।তিনি বলেন, বাংলাদেশ এবং ত্রিপুরার মধ্যে প্রাণবন্ত সম্পর্ক বিদ্যমান, যেন আমরা একে অপরের আত্মার আত্নীয়। পূর্বোত্তর ভারতের গুরুত্বপূর্ণ ত্রিপুরা রাজ্য সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং কূটনৈতিক যে সম্পর্ক রয়েছে তা প্রশংসনীয়। 
    উল্লেখ্য ত্রিপুরা রাজ্যের ১৩ সদস্যেরে সাংবাদিক প্রতিনিধি দলটি গত শনিবার সকালে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে জাতীয় প্রেসক্লাবের আমন্ত্রণে ৪ দিনের সফরে বাংলাদেশে আসেন। সফরকালে দলটি  ঢাকায় জাতীয় প্রেসক্লাব ছাড়াও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিনিধি দল বাংলাদেশে ‘মহান মুক্তিযুদ্ধে ত্রিপুরা’ শীর্ষক আলোচনা সভা ছাড়াও বিভিন্ন গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য্য, সহ-সভাপতি সৈয়দ সাজ্জাদ আলী, সাধারণ সম্পাদক রমা কান্ত দে ও সাবেক সাধারণ সম্পাদক প্রণব সরকার বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


    add