মানবিক ও স্মার্ট বরুড়া গড়তে চান ইউএনও নু এমং মারমা মং
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৪ ২২:৩৭ পি এম
বরুড়া উপজেলার সর্বস্তরের শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র, স্বাবলম্বী হতে প্রতিজ্ঞাবদ্ধ নারীদের সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে স্মার্ট বরুড়া তথা বাংলাদেশ বিনির্মাণ, শিক্ষার্থী ও যুব সমাজের মাঝে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস তুলে ধরে মানবিক উপজেলা গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন ইউএনও নু এমং মারমা মং। এরই ধারাবহিকতায় বুধবার (৩১ জানুয়ারি) উপজেলা সদরে অবস্খিত প্রজন্ম পল্লী পাঠাগার ও সাংস্কৃতিক জাদুঘরের সামনে শিক্ষার্থী ও পিছিয়ে পড়া শতাধিক জনগোষ্ঠীর মাঝে শীত বস্ত্র, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করেন তিনি।প্রজন্ম শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক একাডেমির পরিচালনায় ও তুহিন আহম্মেদ প্রজন্মের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন ছিলেন ইউএনও নু এমং মারমা মং।এ সময় তিনি বলেন মানুষ মানুষের জন্য, এ বোধ নিয়ে কাজ করলে সমাজে সবাই সমান সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে।তিনি বলেন প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা বদ্ধপরিকর।তিনি নিরলসভাবে উপজেলাবাসীর জন্য কাজ করবেন বলে জানান। বিশেষ অতিথি ছিলেন বিসিআইসি’র সাবেক জেনারেল ম্যানেজার ফারুকুল ইসলাম, আড্ডা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আলী হোসেন, বিশিষ্ট সমাজ সেবক এবং শিক্ষা-সাস্কৃতিক ব্যক্তিত্ব গাজী ওয়াহিদুল ইসলাম।
- কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: তৌহিদ ও তানজির গ্রেপ্তার; তৌহিদের বিরুদ্ধে হত্যাসহ রয়েছে সাতটি মামলা-পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান
- কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন
- ‘সব লোকে কয় কি জাত সংসারে’ কুমিল্লায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত
- কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা
- ব্যতিক্রমধর্মী আয়োজনে ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগ,শচীন দেব বর্মনের স্নাতক ডিগ্রি অর্জনের শতবর্ষ পূর্তি উৎসব
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ