তিতাসে উপজেলা পরিষদের মাসিক সভায় যুবলীগ নেতার নেতৃত্বে হামলা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৪ ০০:০৮ এএম
কুমিল্লার তিতাসে উপজেলা পরিষদের মাসিক সভা চলাকালীন যুবলীগ নেতা সারোয়ার হোসেন বাবুর নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২৯ জানুয়ারি) তিতাস উপজেলা পরিষদ মিলনায়তনে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি সিসি টিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সভার সভাপতি উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার জানান, সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান,সহকারী কমিশিনার (ভূমি), উপজেলা ভাইস চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকতা উপস্থিত ছিলেন। সভা চলাকালীন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সারওয়ার হোসেন বাবুর নেতৃত্ব তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি তুষারসহ ২০-৩০ জন হামলা চালায়। উপজেলা ভাইস চেয়ারম্যান, বলরামপুর ইউনিয়ন চেয়ারম্যান, সাতানী ইউনিয়ন চেয়ারম্যানসহ ৫ জনকে এলোপাতাড়ি কিলঘুষি মারে। আতঙ্ক সৃষ্টি করে উপজেলার মাসিক সভাটি পণ্ড করে দেয়। আমি ও ইউএনও সাহেব মিলে চেষ্টা করেও তাদের সরাতে পারিনি। গত বছর ১৫ আগস্টও সারওয়ার হোসেন বাবু বিদায় নির্বাহী কর্মকর্তাকে হুমকি প্রদান করেছিলেন। এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অভিযুক্ত সারওয়ার হোসেন বাবু বলেন, সভায় বসে নেতৃবৃন্দের বিরুদ্ধে কটুক্তি করায় ছেলেরা প্রতিবাদ করেছে। আমি গিয়ে তাদের সরিয়ে আনি। হামলা ও আমার বিরুদ্ধে তোলা অভিযোগ সঠিক নয়। তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাস বলেন, এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী নেছার উদ্দিন বাদী হয়ে জড়িতদের নামে অভিযোগ দাখিল করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
- কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: তৌহিদ ও তানজির গ্রেপ্তার; তৌহিদের বিরুদ্ধে হত্যাসহ রয়েছে সাতটি মামলা-পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান
- কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন
- ‘সব লোকে কয় কি জাত সংসারে’ কুমিল্লায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত
- কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা
- ব্যতিক্রমধর্মী আয়োজনে ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগ,শচীন দেব বর্মনের স্নাতক ডিগ্রি অর্জনের শতবর্ষ পূর্তি উৎসব
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ