শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: তৌহিদ ও তানজির গ্রেপ্তার; তৌহিদের বিরুদ্ধে হত্যাসহ রয়েছে সাতটি মামলা-পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন ‘সব লোকে কয় কি জাত সংসারে’ কুমিল্লায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত ব্যতিক্রমধর্মী আয়োজনে ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগ,শচীন দেব বর্মনের স্নাতক ডিগ্রি অর্জনের শতবর্ষ পূর্তি উৎসব 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
  • গোমতীর বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধ করার ঘোষণা এমপি কালামের

    গোমতীর বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধ করার ঘোষণা এমপি কালামের
    ছবি: কুমিল্লা মেইল

    নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার দেবিদ্বার অংশে শতাধিক স্থানে গোমতী নদীর বালু উত্তোলন ও মাটি কাটা সিন্ডিকেটের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের এমপি মো. আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকালে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের রঘুরামপুর গোমতী নদী এলাকায় পরিদর্শনে গিয়ে বালু তোলা ও মাটি কাটা বন্ধের ঘোষণা দেন তিনি। এসময় তিনি ট্রলার যোগে গোমতী নদীর যেসব এলাকায় মাটি লুটপাট হওয়া স্থান পরিদর্শন করেন। সাংবাদিকদের বলেন, গোমতী নদীর জাফরগঞ্জ অংশে ইউলোপ কেটে নদী সোজা করা হবে, গোমতী নদীর ওপর দু’টি ব্রিজ নির্মাণ করা হবে, নদীর দুই পাড়ের মানুষ ভালো থাকার জন্য অবৈধ বালু উত্তোলন সিন্ডিকেটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। আজ থেকে গোমতী নদীর বালু উত্তোলন বন্ধ করা হলো। তারা কোন না কোন ক্ষমতাবান কারো ছত্রছায়ায়ই এ অপকর্মগুলো করছে। আগে কি হয়েছে তা বাদ, সামনে থেকে এমন কাজ আর করতে দেয়া হবে না।
    অনুসন্ধানে জানা গেছে, গোমতী নদীর দেবিদ্বার অংশে শতাধিক স্থানে একটি প্রভাবশালী চক্র রাজনৈতিক ছত্রছায়ায় দীর্ঘদিন নদীর বালু উত্তোলন ও ট্রাক্টরে করে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছিলো। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করলেও বেপরোয়া সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায়নি।
    পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়া, উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাশেম চেয়ারম্যান, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. জাহিদ আলম, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ ও সুবিল ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুলসহ নেতা কর্মীরা।
    উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এমপি আবুল কালাম আজাদ নির্বাচনে জয়ী হলে প্রথমে গোমতী নদীর মাটি কাটা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।


    add