ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের নতুন সভাপতি অভিষেক কর, সম্পাদক প্রমী দেবনাথ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৪ ১৯:১৯ পি এম
কলেজ প্রতিনিধি।। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বির্তক পরিষদ (ভিসিডিএস) এর চতুর্দশ কার্যনির্বাহী কমিটি-২০২৪ ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রাণীবিদ্যা বিভাগের অভিষেক কর ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রমী দেবনাথ।
(২৪ জানুয়ারি) বুধবার দুপুরে সংগঠনটির বিতর্ক উৎসব ও কর্মশালায় ভিসিডিএস এর প্রধান পৃষ্ঠাপোষক ও কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান এ চতুর্দশ কার্যকরী পরিষদ ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, প্রেসিডিয়াম সদস্য সালমা আহমেদ ও মুশফিকা নওশিন, যুগ্ম-সাধারণ সম্পাদক (প্রশাসন) খাদিজা মিতু, যুগ্ম-সাধারণ সম্পাদক (বিতর্ক) সানজিদা ফারিহা সুরভী, অনুষ্ঠান সম্পাদক আসমা নূর, সাংগঠনিক সম্পাদক মেহেদী শেখ, অর্থ ও পরিকল্পনা সম্পাদক রাশেদুজ্জামান প্লাবন, প্রকাশনা সম্পাদক সানজিদা আক্তার ফারহা,কর্মশালা সম্পাদক নুসরাত জাহান অনু, জন-সংযোগ সম্পাদক রোমান সরকার, অফিস সম্পাদক মর্জিনা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস সুমি, আপ্যায়ন সম্পাদক সাবরিনা জুঁই, যুগ্ম-অফিস সম্পাদক তানজিল আহমেদ, যুগ্ম-প্রকাশনা সম্পাদক মীর সাজ্জাদ, যুগ্ম-আপ্যায়ন ফারজানা ফাইজা এবং নির্বাহী সদ্স্য সামিয়া আক্তার, আশিকুর রহমান শাকিল ও সাজিদ হোসেন।
বার্ষিক বিতর্ক উৎসব ও কর্মশালা কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার)। বিশেষ অতিথি ছিলেন ভিক্টোরিয়ার উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দীন এবং ভিসিডিএস মডারেটর মো. আনোয়ার হোসেন।
প্রসঙ্গত, সত্যকে চিনে নাও যুক্তির নিরিখে এ স্লোগানে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাসের সবুজ চত্বরে ২০০১ সালের ১৯ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ (ভিসিডিএস)।
- কুমিল্লায় নোহা মাইক্রোবাস থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
- বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা
- অফিস চলাকালে প্রাইভেট হাসপাতালে রোগী দেখার অভিযোগ কুমেকের রেডিওলজিস্টের বিরুদ্ধে
- কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র
- বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত
- কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ
- সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী
- চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক