কুমিল্লা সিটির উপ-নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৪ ১৫:৪৪ পি এম
ডেস্ক রিপোর্টার।। আগামী ৯ মার্চ ভোটের তারিখ রেখে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৫ ফেব্রুয়ারি যাচাই-বাছাইয়ের পর ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। আগামী ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে।
ইসি সচিব মো. জাহাংগীর আলম বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে এ তফশিল ঘোষণা করেন। তিনি বলেন, ৯ মার্চ সাধারণ ও উপনির্বাচন মিলে স্থানীয় সরকারের ২৩৩টি ছোট বড় নির্বাচন হবে। আগে ভোটের তারিখ জানানো হয়েছিলো, আজ বিস্তারিত তফশিল জানানো হলো।তিনি আরও জানান, সেদিন যেসব ভোট হবে, তার মধ্যে ময়মনসিংহ সিটি করপোরেশন, পৌরসভা সাধারণ নির্বাচন তিনটি, উপনির্বাচন ১৫টি, ইউপি সাধারণ নির্বাচন ১৩টি, উপনির্বাচন ১৯০টি এবং জেলা পরিষদে উপনির্বাচন ৭টি। এর মধ্যে জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা, ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা, এবং বরগুনা জেলার আমতলী পৌরসভায় সেদিন সাধারণ নির্বাচন হবে।
জেলা পরিষদে ভোট হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। বাকি সব নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলবে।সিটি, পৌরসভা ও জেলা পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এবং ইউপি নির্বাচনে ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে।
- আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল
- ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
- ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
- ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!
- মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ