ভিক্টোরিয়ায় প্রাণিবিদ্যা মিউজিয়ামের উদ্বোধন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৪ ১৯:১৭ পি এম
সজিব মাহমুদ।। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগে প্রাণিবিদ্যা মিউজিয়াম এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় এর উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান। বিভাগীয় প্রধান ড. মহিউদ্দিন মো. শাহজাহান ভূঁইয়ার সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন, সিইডিপি প্রজেক্ট প্রতিনিধি মো. এনামুল হক সহকারী অধ্যাপক হিসাববিজ্ঞান, সহ বিভাগীয় শিক্ষকমণ্ডলী। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রিপন ভূঞা।
কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) এর অর্থায়নে ২০২১ সালের ফ্রেরুয়ারি মাসে ক্যাম্পাসের রসায়ন ভবনে মিউজিয়ামটির যাত্রা শুরু হয়। প্রাণিবিদ্যা বিভাগের প্রধান ড. মহিউদ্দিন মো. শাহজাহান ভূঁইয়া জানান, ‘মিউজিয়ামে প্রায় ৭০০টি প্রাণীর নমুনা সংরক্ষণ করা আছে। এদের মধ্যে পাখি, সরিসৃপ, স্তন্যপায়ী, সব ধরনের প্রাণী রয়েছে। এছাড়াও সামুদ্রিক মাছ, বিরল প্রজাতির জীবাশ্ম ফসিল পেট্রোমাইজনসহ একটি মানুষের কঙ্কাল রয়েছে। এখানে কিছু প্রাণীকে শুকনো অবস্থায় আর কিছু ফরমালিনে ডুবিয়ে সংরক্ষণ করা হয়েছে।
মিউজিয়াম উদ্বোধনকালে অধ্যক্ষ ড. আবু জাফর খান বলেন বিভাগের শিক্ষার্থীদের পড়ালেখা ও জ্ঞান অর্জনে এ মিউজিয়াম সহায়ক হবে। শিক্ষার্থীরা গ্রন্থগত বিদ্যার পাশাপাশি বাস্তব জ্ঞান লাভ করবে। জাদুঘরটি দেশের মধ্যে অন্যতম প্রাণিবিদ্যা বিষয়ক জাদুঘর বলে আখ্যাতি করেন।
উল্লেখ্য ১৮৯৯ সালে ভিক্টোরিয়া কলেজ প্রতিষ্ঠিত হলেও ১৯৬২ সালে প্রথম প্রাণিবিজ্ঞান বিভাগ স্থাপিত হয়। যা ১৯৯৬-৯৭ সালে অনার্স কোর্স প্রবর্তন করা হয়।
- কুমিল্লায় নোহা মাইক্রোবাস থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
- বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা
- অফিস চলাকালে প্রাইভেট হাসপাতালে রোগী দেখার অভিযোগ কুমেকের রেডিওলজিস্টের বিরুদ্ধে
- কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র
- বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত
- কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ
- সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী
- চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক