বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল  ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন! মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ
  • স্মরণ সভায় বক্তারা।।সাংবাদিকতায় আদর্শ বিচ্যুত হননি ড. রেজোয়ান সিদ্দিকী

    স্মরণ সভায় বক্তারা।।সাংবাদিকতায় আদর্শ বিচ্যুত হননি ড. রেজোয়ান সিদ্দিকী
    ছবি/সংগৃহীত

     সততায় অটুট থেকে জীবন সংগ্রামে কীভাবে টিকতে হয়, তা বাস্তব জীবনে দেখিয়ে গেছেন দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক সদ্যপ্রয়াত ড. রেজোয়ান সিদ্দিকী। সৎ ও আদর্শবাদী সাংবাদিকতায় তিনি ছিলেন প্রেরণার উৎস।কখনও আদর্শ থেকে বিচ্যুত হননি এ মহান ব্যক্তিত্ব। রবিবার (২১ জানুয়ারি)জাতীয় প্রেস ক্লাবে তাঁর স্মরণসভায় এসব কথা বলেন বক্তারা। সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে-একাংশ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে-একাংশ)। স্মরণসভায় বিএফইউজের সাবেক মহাসচিব এমএ আজিজ , বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এলাহি নেওয়াজ খান সাজু, সিনিয়র সাংবাদিক সরদার ফরিদ আহমেদ ও বিশিষ্ট নজরুল গবেষক কবি আব্দুল হাই শিকদার তাঁর স্মৃতিচারণ করেন। তারা আরও বলেন, সাংবাদিকতা ও সাহিত্যের সব বিষয়ে লিখতে পারা একজন রেজোয়ান সিদ্দিকী খুঁজে পাওয়া দুষ্কর।তার অভাব সাংবাদিক সমাজ সব সময়ই উপলব্ধি করবে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে-একাংশ) সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে ও ডিইউজের সাধারণ সম্পাদক খুরশিদ আলমের সঞ্চালনায় এতে আরও বক্তৃতা করেন, বিএফইউজের সহ-সভাপতি খায়রুল বাশার ও সহকারী মহাসচিব বাসির জামাল, সাংবাদিক নেতা কায়কোবাদ মিলন,আমিরুল ইসলাম কাগজি, ডিইউজে সহ-সভাপতি রাশিদুল হক, সাংগঠনিক সম্পাদক সাঈদ খান, কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন প্রমুখ। এ সময় তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন বিএফইউজের দফতর সম্পাদক মো. আবু বকর।


    add