বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল  ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন! মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ
  • মহানবী (সা.) কে নিয়ে যা বললেন আসিফ নজরুল

    মহানবী (সা.) কে নিয়ে যা বললেন  আসিফ নজরুল


    ডেস্ক রিপোর্টার।। মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল।  রবিবার (২১ জানুয়ারি) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া ওই স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
    ‘আমার জীবনের একটা বড় সময় কেটেছে ধর্মীয় বই না পড়ে। এখন যখন পড়ি, বিশেষ করে আমাদের প্রিয় মহানবীর (সা.) জীবনী, মনে হয় কি বিরাট ভুল করেছি। 
    উনি কি শুধু মহানবী ছিলেন? প্রায় ৭-৮টা উনার জীবনীগ্রন্থ পড়েছি। এর মধ্যে আছে ক্যারেন আর্মস্ট্রং, মার্টিন লিংস, আদিল সালাহির মতো স্বনামধন্য লেখকদের বই। উনার সম্পর্কে আগের চেয়ে অনেক বেশ জানি এখন। 
    আমাদের মহানবী (সা.) শুধু শ্রেষ্ঠ নবী ছিলেন না; তিনি ছিলেন একজন অসাধারণ সমরনায়ক, রাষ্ট্রনায়ক এবং দলনেতা। তিনি যে রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন তার মতো শান্তিময়, কল্যাণকর ও মানবিক রাষ্ট্র পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। উনার বিনয়, সততা, পরোপকার, দয়া ও ক্ষমাশীলতা ছিলো তুলনাহীন। 
    আমাদের এক শ্রেণির শিক্ষিত মানুষ উনার গুণগান শুনতে অস্বস্তি বোধ করেন। আরেক শ্রেণি না জেনে মন্তব্য করেন। 
    আল্লাহর কাছে শোকর করি, আমি দেরিতে হলেও মহানবীর (সা.) ওপর পড়াশোনা করছি। যদি আমার ভাগ্যে থাকে, কিশোর পাঠকদের উপযোগী করে উনার জীবনী রচনারও ইচ্ছা রাখি। আপনারা আমার জন্য দোয়া করবেন।


    add