মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • তনু হত্যা মামলায় নতুন মোড়, আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি'র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী এবার দেখা যাক—ট্রফি উঠবে মেসিদের হাতে, নাকি নতুন ইতিহাস লিখবে স্পেন! আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা : এমপি মনিরুল হক চৌধুরী পাঁচ বছরেও সংস্কার হয়নি কুমিল্লার ৩ গুরুত্বপূর্ণ সড়ক, চরম দুর্ভোগে লাখো মানুষ চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে মারা গেল ৬ মাসের শিশুর, মৃত্যু বেড়ে ১৩ কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’
  • মালদ্বীপে এমপি আবুল কালামকে বরণ করলো প্রবাসীরা

    মালদ্বীপে এমপি আবুল কালামকে বরণ করলো প্রবাসীরা
    ছবি: কুমিল্লা মেইল


    নিজস্ব প্রতিবেদক।।কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত এমপি মো. আবুল কালাম আজাদকে মালদ্বীপে সংবর্ধনা প্রদান করেছে প্রবাসীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে দেশটির রাজধানী মালের সি বিল্ডিং হল রুমে মালদ্বীপস্থ প্রবাসীদের সংগঠন দেবিদ্বার প্রবাসী ফোরামের উদ্যোগে ওই সংবর্ধনা দেয়া হয়। মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানার সভাপতিত্বে ও প্রবাসী সাংবাদিক মো. আল আমীনের পরিচালনায় ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মো. সোহেল পারভেজ, এমপি’র সহধর্মিনী সাদিয়া সাবা, মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন ও দেবিদ্বার প্রেসক্লাবের উপদেষ্টা মো. মামুনুর রশীদ।
    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এন.বি.এল মানি ট্রান্সফারের (মালদ্বীপ) পরিচালক হান্নান খাঁন কবির, সিইও মো. মাসুদুর রহমান, মোহাম্মদ মজিবুর রহমান, মো. মনির হোসেন, ওমর ফারুক মোল্লা, মোহাম্মদ হাদিউল ইসলাম, মো. আলমগীর শিকদার, মো. কাইয়ুম, কামাল হোসেন, মো. নাছির হোসাইন পারভেজ, মো. মোতালেব মো. কাদের ও মো. কবির হোসেন প্রমুখ।এর আগে বৃহস্পতিবার বিকালে এমপি আবুল কালাম আজাদ পরিবারসহ মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়ার এডমিরাল এস.এম আবুল কালাম আজাদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।


    add