মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • তনু হত্যা মামলায় নতুন মোড়, আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি'র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী এবার দেখা যাক—ট্রফি উঠবে মেসিদের হাতে, নাকি নতুন ইতিহাস লিখবে স্পেন! আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা : এমপি মনিরুল হক চৌধুরী পাঁচ বছরেও সংস্কার হয়নি কুমিল্লার ৩ গুরুত্বপূর্ণ সড়ক, চরম দুর্ভোগে লাখো মানুষ চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে মারা গেল ৬ মাসের শিশুর, মৃত্যু বেড়ে ১৩ কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’
  • বরুড়ায় এমপি শামীমের কম্বল বিতরণ

    বরুড়ায় এমপি শামীমের কম্বল বিতরণ
    ছবি: কুমিল্লা মেইল

    ডেস্ক রিপোর্ট: কুমিল্লার বরুড়ায়  দিনব্যাপী বিভিন্ন ইউনিয়নে শীতার্ত, অসহায় এবং দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে এসকিউ ফাউন্ডেশন। কুমিল্লা-৮ বরুড়া আসনের নবিনর্বাচিত সংসদ সদস্য এসকিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান এজেডএম শফি উদ্দিন শামীম উপস্থিত থেকে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এসব কম্বল বিতরণ করেন। 

    শুক্রবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় ৯নং দক্ষিণ শিলমূড়ী ইউনিয়নের শিলমূড়ী আর আর উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থ ও শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন তিনি। 

    কম্বল বিতরণ অনুষ্ঠানে এজেডএম শফি উদ্দিন শামীম এমপি বলেন, নির্বাচনের পর; সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করে আপনাদের মাঝে ফিরে এসেছি। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এজন্য সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। 

    তিনি বলেন, আমি রাজনীতি করি গরিব-দুঃখী মানুষের জন্য।
    আজকে যে কম্বল বিতরণ করছি, এগুলো আপনাদের জন্য আমার উপহার। আপনারা যে কোন সমস্যা বা অসুবিধার সম্মুখীন হলে চেয়ারম্যান এবং দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ করলে সে সংবাদ আমার নিকট পৌঁছে যাবে। তাদের মাধ্যমে আপনাদের সাথে সব সময় আমার যোগাযোগ থাকবে। আগামী ৫ বছর আপনাদের সাথে থেকে উন্নয়নের জন্য প্রতিশ্রুতি দিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।

    এসময় বরুড়া পৌরসভার সাবেক মেয়র  মো. বাহাদুরুজ্জামান, ৯নং দক্ষিণ শিলমড়ী ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন ভূইয়া, প্রবীণ আওয়ামী লীগ নেতা জুলফুর রহমান, বড়হাতুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন মজুমদার, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক ভিপি আবদুল মন্নান, শিলমূড়ী আর আর উচ্চ বিদযালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব বাচ্চু মিয়া, ইয়াং ব্রাদার্স সোসাইটির সভাপতি শিক্ষক নারায়ন চন্দ্র শীল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক শরীফ উদ্দিন মজুমদার, ৪নং ওয়ার্ড মেম্বার নিখিল চন্দ্র দাস, ২নং ওয়ার্ড মেম্বার গোলাফ হোসেন মজুমদার, সাবেক মেম্বার সোলাইমান খান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধিগণ, ছাত্র-শিক্ষক-অভিভাবকসহ আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


    add