ড. রেজোয়ান সিদ্দিকী আর নেই
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৪ ০০:১৪ এএম
ডেস্ক রিপোর্টার।। সিনিয়র সাংবাদিক ও দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী আর নেই। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বর্ণাঢ্য জীবনের অধিকারী ড. রেজোয়ান সিদ্দিকীর জন্ম ১৯৫৩ সালের ১০ ফেব্রুয়ারি টাঙ্গাঈল জেলার এলাসিন গ্রামে। পিতা আতিকুল হোসেন সিদ্দিকী। মাতা হাওয়া সিদ্দিকী। দু’জনই বহু আগে জান্নাতবাসী হয়েছেন। এসএসসি পাস করেন ১৯৬৮ সালে। বলতে গেলে তার পর থেকেই জীবন সংগ্রাম শুরু। ১৯৬৯ সালে করটিয়ার সা’দত কলেজের ছাত্র থাকা অবস্থায় তার পড়াশোনার গতি রুদ্ধ হয়। হুলিয়া হওয়ার কারণে তিনি চলে যান চট্টগ্রামে। সেখানে ছিলেন বেশ কিছুদিন। তার চাচা মোফাখখর হোসেন সিদ্দিকীর আশ্রয়ে। এরপর রেজোয়ান সিদ্দিকী চলে আসেন ঢাকায়। জীবন সংগ্রামের এক ভিন্নমাত্রা শুরু হয় তখন থেকেই।
ঢাকায় এসে কী করবেন, কোথায় থাকবেন কোন নিশ্চয়তা ছিলো না। প্রেসে কম্পোজিটরের কাজ নেন। প্রাইভেট টিউশনি করেছেন। বাংলাবাজারে গ্রুফ দেখেছেন। তারপর পড়েছেন জগন্নাথ কলেজে। সেখানে শিক্ষক হিসেবে পেয়েছেন শওকত আলী, আবদুল্লাহ আবু সায়ীদ, আবদুল মান্নান সৈয়দ, আহমদ কবীর, শহীদুর রহমান প্রমুখকে। তাঁরা রেজোয়ান সিদ্দিকীকে গড়ে তোলার চেষ্টা করেছেন। আর তিনিও অবিরাম তাদের কাছ থেকে শিখে শিখে নিজেকে তৈরি করেছেন।
সাংবাদিকতা পেশায় ঢুকেছেন ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে দৈনিক বাংলায়। প্রুফ রিডার হিসেবে শুরু করেছিলেন। সেখানে শেষে ছিলেন সিনিয়র সহকারী সম্পাদক। একই সঙ্গে ছিলেন ফিচার এডিটর, সিনে সম্পাদক, সাহিত্য সম্পাদক। খবরের কাগজে সাংবাদিকতার এমন কোন পদ নেই যে পদে কাজ করেননি তিনি। সর্বশেষ দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এক সময় প্রেষণে ছিলেন প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে কাজ করেছেন চার বছর। সফল হওয়াই তার জীবনের হবি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন ১৯৭৩ সালে। ১৯৭২ সাল থেকেই ছোট গল্পকার ও কলাম লেখক হিসেবে পরিচিতি লাভ করেন রেজোয়ান সিদ্দিকী। লেখাপড়া করেন সাহিত্যে। কিন্তু এইচএসসি পর্যন্ত তিনি ছিলেন বিজ্ঞানের ছাত্র। চেয়েছিলেন বড় লেখক হবেন। তাঁর গবেষণা, প্রবন্ধ, কলাম, উপন্যাস, নাটক, ফিকশন কোনটা যে টিকবে তিনি ধারণাও করেন না। তা সত্ত্বেও এই সময়ের সবচেয়ে শক্তিশালী কলম-সৈনিক ড. রেজোয়ান সিদ্দিকী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ১৯৯৫ সালে। হল্যান্ডের আইএসএস (ইনস্টিটিউট অব সোস্যাল স্টাডিজ) থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও উন্নয়ন বিষয়ে তিনি অর্জন করেছেন স্নাতকোত্তর ডিপ্লোমা। উপন্যাস, গল্প, নাটক, বিজ্ঞান, প্রকৃতি-পরিবেশ, ফিকশন, অনুবাদ, সংকলন- সব কিছু মিলে বায়ান্নটির বেশি বই। এখনও অবিরাম লিখেছেন রেজোয়ান সিদ্দিকী। তাঁর প্রধান অবলম্বন ছিলো সততা, আন্তরিকতা ও কর্তব্যনিষ্ঠা। তাঁর জীবনে এসব বিষয় প্রশ্নাতীত। নত হতে শেখেননি রেজোয়ান সিদ্দিকী।
- আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল
- ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
- ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
- ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!
- মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ