শীতে প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা নিয়ে যা বললো সরকার
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১৬ জানুয়ারী, ২০২৪ ২০:২৪ পি এম
ডেস্ক রিপোর্টার।। যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামবে, সেসব জেলায় প্রাথমিক বিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রাখা যাবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মন্ত্রণায়লের উপসচিব মোহাম্মদ কবির উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ চলমান আছে। শৈত্যপ্রবাহের কারণে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সুতরং যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালকগণ সংশ্লিষ্ট জেলার প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করতে পারবেন।তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে না আসা পর্যন্ত ওইসব বিদ্যালয় বন্ধ থাকবে। এ নির্দেশনা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত থাকবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর আগে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে স্কুল বন্ধ রাখা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
- আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল
- ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
- ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
- ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!
- মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ