চান্দিনায় নৌকার পক্ষে কাজ করছে প্রশাসন, অভিযোগ ঈগলের টিটুর
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৪ ২১:৫০ পি এম
দ্বাদশ জাতীয় নির্বাচনে কুমিল্লায়-৭(চান্দিনা) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোনতাকিম আশরাফ টিটু অভিযোগ করেছেন প্রশাসন নৌকার পক্ষে কাজ করছে।কমপক্ষে ৪০-৪৫ হাজার ভোট কারচুপি করে ঈগলকে হারানোর ষড়যন্ত্র হচ্ছে।সে লক্ষ্যেই তার ৪০ জনেরও বেশি এজেন্টের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। তাদেরকে চান্দিনা ছাড়ার হুমকি দেয়া হচ্ছে। অনেক নেতাকর্মীই ঘরছাড়া।শনিবার (০৬ জানুয়ারি)সন্ধ্যায় চান্দিনায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।টিটু আরও বলেন- এমপির মদদে এলাকায় অস্ত্রধারী বহিরাগতদের আনা হয়েছে।অথচ প্রশাসন আমার ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশির নামে নানাভাবে হয়রানি করছে।প্রতীক বরাদ্দের পর থেকেই ঈগলের প্রচারণায় একাধিকবার হামলা হয়েছে।অন্যদিকে নিজেরা অফিস ভাঙচুর করে ঈগল সমর্থকদের দায়ী করেছে।বিভিন্ন সময়ে হামলায অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন।সর্বশেষ গতকাল ভোমরকান্দি গ্রামের যুবলীগ নেতা লিটন সরকার ও পৌর যুবলীগ নেতা জাকিরকেও বেধম পিটিয়েছে।প্রচারণায় কমপক্ষে ২৫-৩০টি মাইক ভাঙচুর করেছে। নৌকার প্রার্থীর বিরুদ্ধে ২৫টি অভিযোগ দায়ের করলেও কোনো ধরনের ব্যবস্থা নেয়া হয়নি।চান্দিনায় অতীতে এমন সহিংস ঘটনা ঘটেনি বলে তার দাবি।তাই সুষ্ঠু ভোট নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেন।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান