কুমিল্লা নগরীর একই সময়ে চার স্থানে ককটেল বিস্ফোরণ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৪ ০৭:০০ এএম
কুমিল্লায় দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনেসহ প্রায় একই সময়ে নগরীর অন্তত ৪টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত পৌনে ৯টা থেকে ৯টা পর্যন্ত এসব ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, প্রথমে রাত পৌনে ৯টায় নগরীর টমছমব্রিজ এলাকায় পরপর ৪টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এর কিছু সময়ের মধ্যে নগরীর গোয়ালপট্টি, কান্দিরপাড় ও লিবার্টি চত্বরে জেলা বিএনপির কার্যালয় ও রাণীর বাজার এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ ও তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন ৪টি স্থানে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন। নির্বাচনকে বানচালকারীরাই এমন ঘটনা ঘটাতে পারে তার ধারণা। দুর্বৃত্তদের চিহ্নিতের চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান