কুমিল্লায় ভার্চুয়াল জনসভায় প্রধানমন্ত্রী বললেন, বিএনপি-জামায়াতের প্রধান গুন দুর্নীতি আর মানুষ খুন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২৪ ১৮:৩২ পি এম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি-জামায়াতের প্রধান গুন দুর্নীতি আর মানুষ খুন। অথচ এর চেয়ে জঘন্য কাজ আর হতে পারে না। জনতার উদ্দেশে তিনি বলেন নির্বাচনে কোনো সংঘাত চাই না। যাকে খুশি তাকে ভোট দেবেন। ভোটটা অনেক জরুরি। তবে ভোটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।
দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে ছয়টি নির্বাচনী জনসভায় (৫ জেলা ও ১ উপজেলা) ভার্চুয়ালি অংশগ্রহণ করে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন তিনি। বুধবার (৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে জনসভায় ভার্চুয়ালি যুক্ত হন তিনি। তিনি বলেন গত ২৮ অক্টোবর রাজধানীতে প্রধা্ন বিচারপতির বাসভবনে অতর্কিত হামলা চালিয়েছে বিএনপি নেতাকর্মীরা। শুধু তাই নয় পুলিশ এবং সাংবাদিকরাও তাদের নির্মমত থেকে রেহাই পায়নি। তিনি অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হতে জনতার প্রতি আহ্বান জানান।
রংপুর বিভাগের গাইবান্ধা জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী জেলা ও মহানগর, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলা এবং চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলা, কুমিল্লা উত্তর-দক্ষিণ জেলা ও মহানগর এবং চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তিনি। কুমিল্লায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল জনসভা টাউনহল মাঠে বিকাল ৩টায় শুরুর কথা থাকলেও দুপুর থেকেই বিভিন্ন উপজেলা থেকে মিছিল সহকারে যোগ দেন নেতাকর্মীরা। নির্ধারিত সময়ে আগেই টাউনহল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। জনসভায় ক্ষুদে শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে। সামনের সারিতে বসেছেন কুমিল্লার ১১টি সংসদীয় আসনের নৌকার প্রার্থীরা।
- কুমিল্লায় নোহা মাইক্রোবাস থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
- বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা
- অফিস চলাকালে প্রাইভেট হাসপাতালে রোগী দেখার অভিযোগ কুমেকের রেডিওলজিস্টের বিরুদ্ধে
- কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র
- বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত
- কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ
- সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী
- চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক