রমজানে খেজুরের শুল্ক ২৫% থেকে কমে ৫%, আপেল ও মাল্টা আমদানিতেও কর ছাড়
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬ ১৯:১২ পি এম
পবিত্র রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও দাম নিয়ন্ত্রণে রাখতে খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি আপেল ও মাল্টা আমদানিতেও কর ছাড় দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৭তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, রমজান উপলক্ষে খেজুর আমদানিতে আগামী ১০ মার্চ পর্যন্ত বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এছাড়া আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত অরেঞ্জ (মাল্টা) ও আপেল আমদানির ক্ষেত্রে বিদ্যমান মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব দেয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
এদিকে বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
খসড়া আইন অনুযায়ী, ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে প্রতি মাসে বা প্রতি কর মেয়াদে দাখিলপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস শেষ হওয়ার পর সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার বিধান করা হয়েছিল। তবে এ পরিবর্তনের ফলে মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারা সংশোধনের প্রয়োজন দেখা দেয়।
সংসদ অধিবেশন চলমান না থাকায় মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি গত ১৪ অক্টোবর ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন।
জারি করা অধ্যাদেশটি জাতীয় সংসদের চলতি অধিবেশনে আইনে রূপান্তরের লক্ষ্যে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে সংশোধনী আইনের খসড়াটি মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
- রমজানে খেজুরের শুল্ক ২৫% থেকে কমে ৫%, আপেল ও মাল্টা আমদানিতেও কর ছাড়
- বুড়িচংয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ৩১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন
- সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
- কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
- বৃহস্পতিবার ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ভাষা সৈনিকের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
- কুমিল্লায় নতুন কুঁড়ি স্পোর্টস চলাকালে মাঠে শিক্ষার্থীর মৃত্যু!
- বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালিত
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- নগরীর গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড
- কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ