শনিবার, ০১ অগাস্ট ২০২৬,

শিরোনাম :
  • ইমন ও সিয়ামের নেতৃত্বে নিমসার জুনাব আলী কলেজ ছাত্রদল। পোকাযুক্ত আটা দিয়ে খাবার তৈরি, ৪৫ হাজার টাকা জরিমানা জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা দুই মাসে ২৫টি অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত, কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক জব্দের তথ্য বিজিবির 'সীমান্ত এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের ব্যবহার বাড়ানো হবে' এসএসসির রেজাল্ট প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ইন্তেকাল করেছেন তনু হত্যা মামলায় নতুন মোড়, আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি'র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত
  • ইমন ও সিয়ামের নেতৃত্বে নিমসার জুনাব আলী কলেজ ছাত্রদল।

    ইমন ও সিয়ামের নেতৃত্বে নিমসার জুনাব আলী কলেজ ছাত্রদল।
    কুমিল্লা মেইল

    কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী নিমসার জুনাব আলী কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার ইমন এবং সাধারণ সম্পাদক হয়েছেন নূর মোহাম্মদ সিয়াম। 

     

    গতকাল ৩০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী ও সাধারণ সম্পাদক আজমীর হোসেন শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। 

     

    নবনির্বাচিত সভাপতি শাহরিয়ার ইমন নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রথম বর্ষে  শিক্ষার্থী। তাঁর বাড়ি বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাঁচকিত্তা গ্রামে।

    অন্যদিকে সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সিয়াম বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তিনি মোকাম এলাকার স্থানীয় বাসিন্দা। 

     

    এছাড়াও ঘোষিত কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে ফরহাদ হোসেনকে। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন এবং ছাত্রী বিষয়ক সম্পাদক পদে ফারজানা আক্তারকে অনুমোদন দেওয়া হয়েছে। 

     

    বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। 

    সভাপতি শাহরিয়ার ইমন বলেন, শিক্ষার্থীবান্ধব ও ওয়েলফেয়ার ভিত্তিক ছাত্ররাজনীতিই হবে আমাদের মূল লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে আমরা সব সময় আগ্রনী ভূমিকায় পালন করবো তাই সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।


    add