বুধবার, ০৮ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • চার চাকার স্বপ্নে এগিয়ে চলা ভিক্টোরিয়া কলেজের মাইনুল হাসান থানা থেকে ১০০ ফুট দূরে সংঘবদ্ধ চুরি, ১২ লাখ টাকার মালামাল খোয়া কুমিল্লার প্রথম নারী ডিসি রোজী আক্তার সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি: ডা. শফিকুর রহমান সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি: ডা. শফিকুর রহমান সাইতলায় মাদকবিরোধী সমাবেশ বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও ব্রাজিল? কুমিল্লায় মাদক কারবারিদের গুলিতে স্কুলছাত্রসহ আহত ৫ বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন অধ্যায় চীনের গার্ড অব অনারে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু
  • নাথেরপেটুয়ার বড় কাঁচিতে বাস দুর্ঘটনা: একজন নিহত, আহত অন্তত ১৭

    নাথেরপেটুয়ার বড় কাঁচিতে বাস দুর্ঘটনা: একজন নিহত, আহত অন্তত ১৭

    ঢাকা-নোয়াখালী মহাসড়কের নাথেরপেটুয়ার বড় কাঁচি এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত আরও ১৭ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

     

    মঙ্গলবার (৭ জুলাই) ভোরে মহাসড়কের কুমিল্লার নাথেরপেটুয়ার বড় কাঁচি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি।

     

    এ ঘটনায় নিহত হন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাচিহাটা গ্রামের নলি মিয়ার ছেলে মোস্তফা কামাল (৬০)।

     

    ওসি জানান, ঢাকামুখী লেনে এক ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। ভোরে ঢাকাগামী নীলাচল পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস এসে ট্রাকটির পিছনে ধাক্কা দেয়। এ ঘটনায় একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। বাকি আরও ১৭ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে একজনে পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সবার পরিচয় এখনো পাওয়া যায়নি।

     

    দুর্ঘটনা কবলিত গাড়িটি থানায় আনা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি।


    add