কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া আদায়, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ৬ জুলাই, ২০২৬ ১৯:১৭ পি এম
কুমিল্লা নগরীতে ফুটপাত দখল করে অবৈধ দোকান ও হকার বসিয়ে ভাড়া নেওয়ার অভিযোগে আটটি ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে কুমিল্লা সিটি করপোরেশন।
স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- সারা বয়লার হাউস, আরব সুইট অ্যান্ড বেকারি, ট্রাই বেকারি, কাজী ফজলুল হক স্টোর, জেলিকা বেকারি, আল বারাকা হোটেল, মেসার্স হাজী অ্যান্ড সন্স এবং আবেদন স্টোর।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন বলেন, নগরীর যানজট কমানো, ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের চলাচল সহজ করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, কয়েকদিন ধরে নগরীর যানজট কমাতে এবং ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান চলছে। ব্যবসায়ীদের সচেতন করতে মাইকিং, লিখিত নোটিশ এবং গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে একাধিকবার সতর্ক করা হয়েছে।
তিনি আরো বলেন, “সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ আমরা মাঠে গিয়ে ব্যবসায়ীদের নির্দেশনা দিয়েছি। বারবার সতর্ক করার পরও ফুটপাতে অস্থায়ী দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। তদন্তে অস্থায়ী দোকান বসিয়ে ভাড়া নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় রানীরবাজার এলাকার আটটি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।”
ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সিটি করপোরেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এর আগে অভিযানে রানীরবাজার এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা করা হকারদের অন্তত ৩০টি ভ্যান জব্দ করা হয়। একই অভিযানে একটি ভবনের পার্কিংয়ে হকারদের ভ্যান রাখার জায়গা দেওয়ার অভিযোগে ভবন মালিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
- বরুড়া থানা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যাওয়ার নির্দেশ
- কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া আদায়, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত
- সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত 'আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে'
- মুরাদনগরে চালকের ওপর নৃশংস হামলা, ছিনতাইচেষ্টায় গ্রেপ্তার ১
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ক্যাম্পাস বার্তার ‘ফলাহার–২০২৬’ অনুষ্ঠিত
- জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভিক্টোরিয়ার সুদীপ্ত
- বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত
- ভিক্টোরিয়া কলেজ বাঁধনের সাবেক সভাপতি হাবিবুর রহমান ফাহিম এখন বাঁধনের কেন্দ্রীয় সভাপতি