সোমবার, ৩১ অগাস্ট ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’ বরুড়ায় পুলিশের অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা
  • কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোমতী নদীর চরসংলগ্ন একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোমতী নদীর চরসংলগ্ন একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    কুমিল্লার আদর্শ সদর উপজেলায় গোমতী নদীর চরসংলগ্ন একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    উত্তর দুর্গাপুর ইউনিয়নের কাচিয়াতলী এলাকা থেকে মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয় বলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানিয়েছেন।

    নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর বলে পুলিশ ধারণা করছে। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেনি।

    ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “সকালে গোমতী নদীর চরের পাশে একটি ডোবায় এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

    “মরদেহে ইতোমধ্যে পচন ধরেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।”

    নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে কাজ চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।


    add