সোমবার, ০৬ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • চার চাকার স্বপ্নে এগিয়ে চলা ভিক্টোরিয়া কলেজের মাইনুল হাসান থানা থেকে ১০০ ফুট দূরে সংঘবদ্ধ চুরি, ১২ লাখ টাকার মালামাল খোয়া কুমিল্লার প্রথম নারী ডিসি রোজী আক্তার সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি: ডা. শফিকুর রহমান সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি: ডা. শফিকুর রহমান সাইতলায় মাদকবিরোধী সমাবেশ বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও ব্রাজিল? কুমিল্লায় মাদক কারবারিদের গুলিতে স্কুলছাত্রসহ আহত ৫ বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন অধ্যায় চীনের গার্ড অব অনারে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু
  • বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত

    বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত

     

    মোঃ শরীফ উদ্দিন

    কুমিল্লার বরুড়া প্রেসক্লাব এর উদ্যোগে ফলজ বৃক্ষ রোপন অনুষ্ঠিত হয়েছে।

    ৫ জুলাই রবিবার সকাল ১১ টায় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বরুড়া প্রেসক্লাবের সভাপতি সভাপতি ও দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ কামরুজ্জামান জনি এর সভাপতিত্বে বৃক্ষ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফলজ গাছের চারা রোপন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি আহসান হাফিজ।

    এসময় উপস্থিত ছিলেন বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়, দৈনিক কুমিল্লার কাগজ পত্রিকার প্রতিনিধি মোঃ ইলিয়াছ আহমদ, সাংগঠনিক সম্পাদক দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার বরুড়া প্রতিনিধি মহসিন মিয়া, দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের ডাক পত্রিকার বরুড়া প্রতিনিধি রোটারিয়ান ওমর ফারুক, অর্থ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার বরুড়া প্রতিনিধি এমডি আজিজুর রহমান, প্রচার সম্পাদক ও দৈনিক আমার শহর পত্রিকার বরুড়া প্রতিনিধি মোঃ শরীফ উদ্দিন, ক্রিড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক ও দৈনিক কুমিল্লার জমিন পত্রিকার বরুড়া প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন, নির্বাহী সদস্য সফিউল্লাহ সুজন, সহ বিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    সংগঠনের সভাপতি ও দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ কামরুজ্জামান জনি বলেন বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে চলমান বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচি চলমান রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশনা অনুযায়ী সারাদেশে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে বরুড়া প্রেসক্লাব গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করে।


    add