ভিক্টোরিয়া কলেজ বাঁধনের সাবেক সভাপতি হাবিবুর রহমান ফাহিম এখন বাঁধনের কেন্দ্রীয় সভাপতি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৪ জুলাই, ২০২৬ ২১:১৬ পি এম
নুসরাত জাহান ইভা
ভিক্টোরিয়া সংবাদদাতা:
স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন-এর কেন্দ্রীয় কার্যকরী পরিষদ (২০২৬–২৭)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ হাবিবুর রহমান ফাহিম।
শুক্রবার (৩ জুলাই) প্রকাশিত কেন্দ্রীয় কমিটির তালিকায় তাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের গণিত বিভাগ (২০১৯–২০ সেশন)-এর শিক্ষার্থী। শিক্ষাজীবনে তিনি ভিক্টোরিয়া কলেজ বাঁধনের সাবেক সভাপতি এবং বাঁধনের সাবেক জোনাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদান, মানবিক সেবা এবং সংগঠন পরিচালনায় অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দেশের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন বাঁধন-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া গ্রামের কৃতী সন্তান।
বাঁধনের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়ে মো. হাবিবুর রহমান ফাহিম জানান, বাঁধন আমার কাছে কেবল একটি সংগঠন নয়, এটি আমার অনার্স জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং আমার দ্বিতীয় পরিবার। অনার্স জীবনের শুরু থেকে যে পথচলা শুরু হয়েছিল, আজ সেই সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের এবং আবেগপূর্ণ একটি মুহূর্ত।
নিঃস্বার্থ রক্তদান এবং মানবতার সেবায় কাজ করার যে ব্রত নিয়ে এই সংগঠনের সাথে যুক্ত হয়েছিলাম, আজ সেই সংগঠনের অভিভাবক হিসেবে কাজ করার সুযোগ পাওয়া এক বিশাল দায়িত্ব। আমার এই যাত্রায় যারা আমার ওপর আস্থা রেখেছেন, তাদের সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
বাঁধনের উপদেষ্টা অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আব্দুল আজিজ বলেন, ফাহিম ভিক্টোরিয়া কলেজের সাবেক সভাপতি ছিলো। সে যোগ্য এবং আন্তরিক সংগঠক। তার এই অর্জনে ভিক্টোরিয়া কলেজে এবং বাঁধন পরিবার আনন্দিত।
- ভিক্টোরিয়া কলেজ বাঁধনের সাবেক সভাপতি হাবিবুর রহমান ফাহিম এখন বাঁধনের কেন্দ্রীয় সভাপতি
- চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে' বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়- গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী
- কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল
- দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর অনুদানে অসহায় ও কর্মসংস্থানপ্রত্যাশীদের মাঝে চেক ও ইজিবাইক বিতরণ
- কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল
- কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে এনটিভির ২৪তম বর্ষে পদার্পণ উদযাপন
- দীর্ঘ প্রতীক্ষার অবসান, আনুষ্ঠানিকভাবে গঠিত হলো নতুন ‘বাঙ্গরা উপজেলা’
- আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত
- নিকারের অনুমোদন: কুমিল্লায় নতুন ‘বাঙ্গরা’ উপজেলা
- চৌদ্দগ্রামে সেজদারত অবস্থায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড