শনিবার, ০৪ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • চার চাকার স্বপ্নে এগিয়ে চলা ভিক্টোরিয়া কলেজের মাইনুল হাসান থানা থেকে ১০০ ফুট দূরে সংঘবদ্ধ চুরি, ১২ লাখ টাকার মালামাল খোয়া কুমিল্লার প্রথম নারী ডিসি রোজী আক্তার সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি: ডা. শফিকুর রহমান সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি: ডা. শফিকুর রহমান সাইতলায় মাদকবিরোধী সমাবেশ বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও ব্রাজিল? কুমিল্লায় মাদক কারবারিদের গুলিতে স্কুলছাত্রসহ আহত ৫ বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন অধ্যায় চীনের গার্ড অব অনারে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু
  • আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

    আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

    জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার আওতাধীন   পঞ্চম জেলা পানি সরবরাহ প্রকল্প ও কুমিল্লা পৌর সভার বর্তমান কুমিল্লা সিটি করপোরেশনের পানি সুপার মোহাম্মদ আব্দুল মালেক ভূঁইয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

    শুক্রবার বাদ জুমা নগর ভবন কেন্দ্রীয় জামে মসজিদে মালেক-নূরজাহান ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

    এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বি.এম মালেক রিপন, সহ-প্রোগ্রাম অফিসার আবু সুফিয়ান এবং কার্যনির্বাহী কমিটির সদস্য বি.এম আসনান স্বাধীন মালেক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কুমিল্লা সিটি করপোরেশন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুর রহমান।

    ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বি.এম মালেক রিপন বলেন, "আমার বাবা সততা ও দায়িত্বশীলতার সাথে দীর্ঘদিন কুমিল্লা পৌরসভায় কর্মরত ছিলেন। আমরা দুই ভাই ও তিন বোন দেশে-বিদেশে কর্মরত আছি। 'মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য'—এই স্লোগানকে ধারণ করে ২০১৮ সালে মালেক-নূরজাহান ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।

    তিনি আরও জানান, তাঁরা পাঁচ ভাই-বোন এই ফাউন্ডেশনের ব্যয় নির্বাহ করেন। এই ফাউন্ডেশন থেকে সুবিধাবঞ্চিতদের সহযোগিতা করা হয় এবং এর অধীনে একটি নূরানী হাফিজিয়া মাদ্রাসাও পরিচালিত হচ্ছে।

    প্রসঙ্গত, মোহাম্মদ আব্দুল মালেক ভূঁইয়া ২০২০ সালের ৮ জুলাই ক্যানাডার ব্রাম্পটন শহরে ইন্তেকাল করেন।


    add