বুধবার, ০১ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • চার চাকার স্বপ্নে এগিয়ে চলা ভিক্টোরিয়া কলেজের মাইনুল হাসান থানা থেকে ১০০ ফুট দূরে সংঘবদ্ধ চুরি, ১২ লাখ টাকার মালামাল খোয়া কুমিল্লার প্রথম নারী ডিসি রোজী আক্তার সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি: ডা. শফিকুর রহমান সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি: ডা. শফিকুর রহমান সাইতলায় মাদকবিরোধী সমাবেশ বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও ব্রাজিল? কুমিল্লায় মাদক কারবারিদের গুলিতে স্কুলছাত্রসহ আহত ৫ বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন অধ্যায় চীনের গার্ড অব অনারে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু
  • সাংবাদিক আবদুর রহমানের পিতার ইন্তেকাল,দাপন সম্পন্ন

    সাংবাদিক আবদুর রহমানের পিতার ইন্তেকাল,দাপন সম্পন্ন

    কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মান্দারগাঁও (ফুলপুকুরিয়া) গ্রামের বাসিন্দা দৈনিক প্রথম আলো পত্রিকার কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমানের পিতা আলী আকবর (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহী....রাজিউন)।

    মঙ্গলবার (৩০জুন)সকাল ৯টায়  মনোহরগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।  তিনি স্ত্রী, এক ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

    আজ মঙ্গলবার বাদ এশা মরহুমের নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে  দাফন করা হয়েছে। জানাজার নামাজে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক ফারুক, কুমিল্লা জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাদা এমরানসহ কুমিল্লা ও মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মী,রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

    সাংবাদিক আবদুর রহমানের পিতার ইন্তেকালে কুমিল্লা ও মনোহরগঞ্জ উপজেলা প্রেসক্লাব,সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। 

    এসময় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়।


    add