কসবায় ইটবোঝাই ট্রাক উল্টে নিহত ২
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ২৯ জুন, ২০২৬ ১৮:২১ পি এম
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উলটে গেলে দুই শ্রমিক নিহত হয়েছেন।
আজ সোমবার (২৯ জুন) সকালে উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— জেলার সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকার মৃত আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) এবং ফরহাদ মিয়ার ছেলে আরমান মিয়া (১৭)। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহযোগী আহত হয়েছেন।
কসবা থানার এসআই আব্দুর রহিম জানায়, সকাল সাড়ে ৭টার দিকে একটি ইটভাটা থেকে ইটবোঝাই করে ট্রাকটি চারগাছ এলাকার দিকে যাচ্ছিল। পথে মান্দারপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে উলটে যায়। ট্রাকের ওপর থাকা দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত ট্রাকচালক ও তার সহযোগীকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।
- কাটাবিলে ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্রসহ ৪ জন গ্রেফতার, অভিযান অব্যাহত
- চৌদ্দগ্রামে বিয়ে নিয়ে বিরোধের জেরে তরুণ নিহতের ঘটনায় এক কিশোরীকে গ্রেপ্তার করেছে পুলিশ
- কসবায় ইটবোঝাই ট্রাক উল্টে নিহত ২
- থানা থেকে ১০০ ফুট দূরে সংঘবদ্ধ চুরি, ১২ লাখ টাকার মালামাল খোয়া
- লালমাইয়ে কাজ শেষ না হতেই উঠে গেল সড়কের কার্পেটিং
- কুমিল্লা সীমান্তে মাদকের আগ্রাসন বাড়ছে, উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে
- জাতীয় কর্মসূচিকে সফল করতে সবার সহযোগিতা করা উচিত—কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
- কুমিল্লার প্রথম নারী ডিসি রোজী আক্তার
- সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি: ডা. শফিকুর রহমান
- সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি: ডা. শফিকুর রহমান