সোমবার, ০২ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের  গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান
  • শহীদ স্মৃতি হাই স্কুলের সংগ্রামী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

    শহীদ স্মৃতি হাই স্কুলের সংগ্রামী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
    ছবি/সংগৃহীত

    ব্রাহ্মণপাড়ার শহীদ স্মৃতি হাই স্কুলের সংগ্রামী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ বুধবার (২৭ ডিসেম্বর) প্রতিষ্ঠানের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়।স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও কুমিল্লা আইডিয়াল কলেজের সভাপতি আলহাজ্ব শাহ্ মো. আলমগীর খান। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এ কে এম ইলিয়াস সরকার, ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সভাপতি ও ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদের সম্পাদক সৈয়দ আহাম্মদ লাভলু,দুলালপুর ইউপির সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য ময়না আক্তার প্রমুখ। বিপুল সংখ্যক শিক্ষার্থীকে শীতবস্ত্র বিতরণে আর্থিক সহযোগিতা করে কুমিল্লা আইডয়িাল কলেজ রোভার স্কাউট গ্রুপ। বক্তারা বলেন-স্কাউটিং একটি শিক্ষাসেবামূলক অরাজনৈতিক সংগঠন। স্কাউটরা সব সময় মানবতার কল্যাণে কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় সংগ্রামী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। অধিকতর কম ভাগ্যবান মানুষের সাহায্য ও সেবা করা আমাদের মানবিক দায়িত্ব। এই বোধ থেকে সুখে-দুঃখে তাদের পাশে থাকতে হবে।

     শহীদ স্মৃতি হাই স্কুলের সহকারী শিক্ষক ইকবাল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো.জাবেদ হোসাইন,বক্তব্য রাখেন স্কুলের পরিচালক দেলোয়ার হোসেন, শহীদ স্মৃতি হাই স্কুলের সহকারী শিক্ষক স্বাধীন মুনতাসির। এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক লুৎফা বেগম, কাউসার হোসেন,সানজিদা আক্তার, শম্পা আক্তারসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।


    add