রবিবার, ২৪ মে ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী

    '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'--  মনিরুল হক চৌধুরী

    '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'--  মনিরুল হক চৌধুরী

    গত ১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী উন্নয়ন হয়েছে, তার হিসাব তিন কর্মদিবসে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কুমিল্লা-৬ আসনের সাংসদ মোঃ  মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, স্টেডিয়ামের মতোই কুমিল্লার ক্রীড়াঙ্গনের বেহাল দশা। এ ক্রীড়াঙ্গণকে জাগ্রত করতে হবে। কুমিল্লার ক্রীড়াঙ্গনের অতীত ইতিহাস অনেক উজ্জ্বল, সেই গৌরব আবার ফিরিয়ে আনতে হবে। ২৩ মে শনিবার সন্ধ্যা ৭টায় কুমিল্লা স্টেডিয়াম কনফারেন্স রুমে কুমিল্লার বিভিন্ন ক্লাব প্রধানদের সাথে মতবিনিময় তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, বর্তমানে গ্রাউন্ড লেভেলে ফুটবল প্রায় হারিয়ে যেতে বসেছে। তবে কিছু মানুষ এখনো ফুটবলকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। তিনি স্মৃতিচারণ করে বলেন, আমি দীর্ঘদিন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ছিলাম। তখন মোহামেডানের স্বর্ণযুগ ছিল। আজ মাঠে বসে মোহামেডানের জয় দেখতে পেরে আমি সত্যিই আনন্দিত। মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতি নিজের আবেগের কথাও তুলে ধরেন তিনি। বলেন, মোহামেডান আমার কাছে আবেগের জায়গা। মোহামেডানের খেলার খবর শুনেই স্টেডিয়ামে ছুটে এসেছি। তবে কুমিল্লা স্টেডিয়ামের বর্তমান অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, বৃষ্টি হলেই মাঠে পানি জমে যায়, যা খেলাধুলার জন্য বড় বাঁধা।

    গত সপ্তাহে স্টেডিয়ামে এসে আমি আশাহত হয়েছি। কাদা-পানিতে ফুটবল খেলা হতে পারে না। এ মাঠে আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত জরুরি।  এ সময় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় আবেদন করার আহ্বান জানিয়ে মনিরুল হক চৌধুরী বলেন, আপনারা আবেদন করেন, আমি ব্যবস্থা গ্রহণ করবো। মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীকে এ মাঠে নিয়ে এসে দেখাবো জেলা পর্যায়ে খেলাধুলার কী বাজে অবস্থা। এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদু, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, ক্রীড়া সংগঠক মাহবুবুল আলম চপলসহ মোহামেডান ক্লাবের কর্মকর্তা ও বিভিন্ন ক্লাব প্রধানরা।


    add