দেবিদ্বারে মাদকাসক্ত ছেলের লাঠিপেটায় পিতার মৃত্যু
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১৬ মে, ২০২৬ ২২:৩৩ পি এম
দেবিদ্বারে মাদকাসক্ত ছেলের লাঠিপেটায় পিতার মৃত্যু
জমি বিক্রির টাকার ভাগ না দেওয়ায় কুমিল্লার দেবিদ্বারে মাদকাসক্ত ছেলের লাঠিপেটায় বাবার মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) পৌর এলাকার বড় আলমপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনার পর অভিযুক্ত ছেলে সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
শনিবার রাতে ৮টায় দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) অপু বড়ুয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল আলিম ছেনু মিয়া (৬০) আলমপুর গ্রামের মৃত আকমত আলীর ছেলে। তিনি চার সন্তানের বাবা। তিনি একটি মোবাইল কোম্পানির মোবাইল টাওয়ারের নিরাপত্তা প্রহরীর চাকরি করতেন।
অভিযুক্ত নাজমুল হাসান রাসেল (৩৫) নিহতের বড় ছেলে। তিনি মাদকাসক্ত বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাজমুল রোজগারের সব টাকা মাদকের পেছনে খরচ করতেন। মাদক সেবনের টাকার জন্য প্রায়ই তিনি পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। এ নিয়ে বাবার সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো। সম্প্রতি ছেনু মিয়া ৬ শতাংশ জমি রাসেলকে না জানিয়ে বিক্রয় করেন। জমি বিক্রয়ের টাকার ভাগ নাজমুলকে কেন দেওয়া হলো না, এ নিয়ে শনিবার সকালে রাসেল তার বাবার কাছে টাকা দাবি করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে রাসেল তার বাবাকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেন। মারধরের পর গুরুতর আহত ছেনু মিয়াকে হাসপাতালে না নিয়ে প্রথমে ঘরে রেখেই চিকিৎসা দেওয়া হয়। বেলা দেড়টার দিকে আশঙ্কাজনক অবস্থায় স্বজন ও প্রতিবেশীরা তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের প্রতিবেশী আমিনুল বলেন, রাসেল আগেও একাধিকবার তার বাবাকে মারধর করেছে। কিছুদিন আগেই রাসেল তার বাবার কাছ থেকে প্রায় ২ লাখ টাকা নিয়েছিল। সেই টাকা শেষ করার পর আবারও সে টাকার জন্য বাবার ওপর চাপ সৃষ্টি করতে থাকে। ঘটনার খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে হয়েছে। অভিযুক্ত নাজমুল হাসান রাসেল ৯৯৯-এ ফোন দিয়ে আমাদের কাছে ধরা দিয়েছেন। তিনি প্রাথমিক স্বীকারোক্তিতে বলেছেন, তার লাঠিপেটায়তার বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
- মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি : আফরোজা আব্বাস
- দেবিদ্বারে মাদকাসক্ত ছেলের লাঠিপেটায় পিতার মৃত্যু
- মতলবে বীর মুক্তিযোদ্ধা জসিমউদ্দীনের জামায়াতে ইসলামীতে যোগদান
- ব্রাহ্মণবাড়িয়ায় হামের ভয়াবহ থাবা জায়গা না থাকায় মেঝেতে পড়ে কাতরাচ্ছে ৭৭ শিশু
- কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে
- স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটায় ছোট ভাইকে হত্যা
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম
- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের বৈঠক: এমপি মনিরুল হক চৌধুরীর প্রচেষ্টায় গঠিত হচ্ছে ‘কুমিল্লা ওয়াসা’
- দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
- ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার