মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের বৈঠক: এমপি মনিরুল হক চৌধুরীর প্রচেষ্টায় গঠিত হচ্ছে ‘কুমিল্লা ওয়াসা’
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৩ মে, ২০২৬ ১৫:৪৩ পি এম
কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার সুপেয় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে ‘কুমিল্লা ওয়াসা’ গঠনের ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মনিরুল হক চৌধুরীর বিশেষ আবেদনের প্রেক্ষিতে আজ বুধবার স্থানীয় সরকার বিভাগে আয়োজিত এক পরামর্শ সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কুমিল্লা ওয়াসার প্রশাসনিক কাঠামো ও কার্যক্রম শুরুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ওয়াসা থেকে একজন অভিজ্ঞ প্রকৌশলীকে ডেপুটেশনে কুমিল্লা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে একমত পোষণ করা হয়েছে।
পরামর্শ সভায় উপস্থিত ছিলেন:
জনাব মনিরুল হক চৌধুরী (সংসদ সদস্য, কুমিল্লা-৬)
শহিদুল হাসান (সচিব, স্থানীয় সরকার বিভাগ)
ইউসুফ মোল্লা (প্রশাসক, কুমিল্লা সিটি কর্পোরেশন)
আব্দুল আউয়াল (প্রধান প্রকৌশলী, এলজিইডি)
সহ সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে কুমিল্লা নগরবাসী সুপেয় পানির সংকট নিরসনে একটি স্বতন্ত্র ওয়াসা গঠনের দাবি জানিয়ে আসছিল। এমপি মনিরুল হক চৌধুরীর এই জোরালো উদ্যোগের ফলে কুমিল্লার উন্নয়ন অগ্রযাত্রায় আরও একটি নতুন মাইলফলক যুক্ত হলো।
- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের বৈঠক: এমপি মনিরুল হক চৌধুরীর প্রচেষ্টায় গঠিত হচ্ছে ‘কুমিল্লা ওয়াসা’
- দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
- ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার
- ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার
- বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ
- 'আমার দেশ' সাংবাদিকের উপর হামলা করলেন ময়নামতি ইউনিয়ন বিএনপি সভাপতি
- ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার
- ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার
- ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার
- ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার