ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৬ ২৩:১৩ পি এম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ৬০০টি ইয়াবা বড়িসহ মো. সোনা মিয়া ওরফে ইসমাইল (৩৯) নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া সোনা মিয়া ওই এলাকার মৃত হাজী আব্দুল মজিদের ছেলে। স্থানীয়ভাবে তিনি ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক হোসেন। এ সময় উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল আলম সিদ্দিকীসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের সময় সোনা মিয়ার কাছ থেকে ৬০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারের পর বিকেলে তাঁকে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. কামাল হোসেন বলেন, দলীয়ভাবে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। সোনা মিয়া দলের কোনো পদে থাকলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, দলের কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে কোনো ছাড় দেওয়া হবে না।
- ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার
- ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার
- বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ
- 'আমার দেশ' সাংবাদিকের উপর হামলা করলেন ময়নামতি ইউনিয়ন বিএনপি সভাপতি
- ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার
- ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার
- ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার
- ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার
- ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত
- বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব