যুদ্ধ সমপুর্ন শেষ না হওয়া হরমুজ প্রণালীতে পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখবে ইরান
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৬ ০৮:৫২ এএম
যুদ্ধ সমপুর্ন শেষ না হওয়া হরমুজ প্রণালীতে পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখবে ইরান— আই আর জি সি
ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা জানিয়েছে, যুদ্ধ সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ও নজরদারি বজায় রাখবে ইরান।
সব জাহাজকে ইরানের নির্ধারিত নিয়ম অনুযায়ী পূর্ণ তথ্য দিতে হবে এবং অনুমতি নিতে হবে।
জাহাজ চলাচল নিরাপত্তা, সুরক্ষা ও পরিবেশগত শর্ত পূরণের ওপর নির্ভর করবে, এবং এর সঙ্গে সংশ্লিষ্ট খরচও প্রযোজ্য হবে।
কোনো ধরনের বাধা বা অবরোধের চেষ্টা হলে তা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে।
এছাড়া ইরান সতর্ক করে জানিয়েছে, যদি “শত্রুপক্ষ” সমুদ্রপথে শত্রুতামূলক কার্যক্রম চালিয়ে যায়, তাহলে সীমিত পরিসরে প্রণালী খোলার সুযোগও তারা বন্ধ করে দেবে।
আন্তর্জাতিক গণমাধ্যমের এক
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দিনের শুরুতে হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা দেয় ইরান। এর পাশাপাশি ওই জলপথে জাহাজে হামলার খবর পাওয়া যায়। অথচ এর ২৪ ঘণ্টারও কম সময় আগে ট্রাম্প বলেছিলেন, এক বা দুই দিনের মধ্যে যুদ্ধ অবসানের একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে।
অ্যাক্সিওসের ওই প্রতিবেদনে আরও বলা হয়, শিগগিরই কোনো ধরনের অগ্রগতি না হলে আগামী কয়েকদিনের মধ্যে পুনরায় যুদ্ধ শুরু হতে পারে।
সিচুয়েশন রুমের এই বৈঠকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এছাড়া হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুসি উইলস, বিশেষ দূত স্টিভ উইটকফ, সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ এবং জয়েন্ট চিফ চেয়ারম্যান ড্যান কেইন সেখানে উপস্থিত ছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে আলোচনায় অগ্রগতি হলেও হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা বেড়েছে।
ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘ইরান একটু চালাকি করেছে... তারা প্রণালীটি আবার বন্ধ করতে চেয়েছিল। তারা আমাদের ব্ল্যাকমেইল করতে পারবে না।’
তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং চুক্তির বিষয়ে উভয় পক্ষ এগিয়ে যাবে কি না তা দিনের শেষেই জানা যাবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইসরায়েল এবং মার্কিন সম্পদ থাকা আঞ্চলিক দেশগুলোতে পাল্টা হামলা চালায় তেহরান। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল দুই সপ্তাহের অস্ত্রবিরতি কার্যকর হওয়ায় যুদ্ধ স্থগিত রয়েছে।
গত সপ্তাহে পাকিস্তানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া ইসলামাবাদে আরেকটি বৈঠকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
- বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত
- কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি'র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত
- ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান ন্যাশনাল ডক্টরস ফোরাম(এনডিএফ) এর
- আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- এবার দেখা যাক—ট্রফি উঠবে মেসিদের হাতে, নাকি নতুন ইতিহাস লিখবে স্পেন!
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার
- সদরঘাটে লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী ট্রলার ডুবি, ১০ আরোহীই নিরাপদ
- আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা : এমপি মনিরুল হক চৌধুরী
- পাঁচ বছরেও সংস্কার হয়নি কুমিল্লার ৩ গুরুত্বপূর্ণ সড়ক, চরম দুর্ভোগে লাখো মানুষ
- লুঙ্গি পরেই মাদক কারবারিদের ধাওয়া দিলেন হাজী এমপি জসীম উদ্দিন