শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬,

শিরোনাম :
  • ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’
  • যুদ্ধ সমপুর্ন শেষ না হওয়া হরমুজ প্রণালীতে পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখবে ইরান

    যুদ্ধ সমপুর্ন শেষ না হওয়া হরমুজ প্রণালীতে পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখবে ইরান
    ছবি/সংগ্রহীত

    যুদ্ধ সমপুর্ন শেষ না হওয়া হরমুজ প্রণালীতে পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখবে ইরান— আই আর জি সি 

     

    ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা জানিয়েছে, যুদ্ধ সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ও নজরদারি বজায় রাখবে ইরান।

     সব জাহাজকে ইরানের নির্ধারিত নিয়ম অনুযায়ী পূর্ণ তথ্য দিতে হবে এবং অনুমতি নিতে হবে।

     জাহাজ চলাচল নিরাপত্তা, সুরক্ষা ও পরিবেশগত শর্ত পূরণের ওপর নির্ভর করবে, এবং এর সঙ্গে সংশ্লিষ্ট খরচও প্রযোজ্য হবে।

    কোনো ধরনের বাধা বা অবরোধের চেষ্টা হলে তা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে।

    এছাড়া ইরান সতর্ক করে জানিয়েছে, যদি “শত্রুপক্ষ” সমুদ্রপথে শত্রুতামূলক কার্যক্রম চালিয়ে যায়, তাহলে সীমিত পরিসরে প্রণালী খোলার সুযোগও তারা বন্ধ করে দেবে।

    আন্তর্জাতিক গণমাধ্যমের এক
    প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দিনের শুরুতে হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা দেয় ইরান। এর পাশাপাশি ওই জলপথে জাহাজে হামলার খবর পাওয়া যায়। অথচ এর ২৪ ঘণ্টারও কম সময় আগে ট্রাম্প বলেছিলেন, এক বা দুই দিনের মধ্যে যুদ্ধ অবসানের একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে।

    অ্যাক্সিওসের ওই প্রতিবেদনে আরও বলা হয়, শিগগিরই কোনো ধরনের অগ্রগতি না হলে আগামী কয়েকদিনের মধ্যে পুনরায় যুদ্ধ শুরু হতে পারে।

    সিচুয়েশন রুমের এই বৈঠকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এছাড়া হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুসি উইলস, বিশেষ দূত স্টিভ উইটকফ, সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ এবং জয়েন্ট চিফ চেয়ারম্যান ড্যান কেইন সেখানে উপস্থিত ছিলেন।

    প্রতিবেদন অনুযায়ী, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে আলোচনায় অগ্রগতি হলেও হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা বেড়েছে।

    ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘ইরান একটু চালাকি করেছে... তারা প্রণালীটি আবার বন্ধ করতে চেয়েছিল। তারা আমাদের ব্ল্যাকমেইল করতে পারবে না।’

    তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং চুক্তির বিষয়ে উভয় পক্ষ এগিয়ে যাবে কি না তা দিনের শেষেই জানা যাবে।

    উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইসরায়েল এবং মার্কিন সম্পদ থাকা আঞ্চলিক দেশগুলোতে পাল্টা হামলা চালায় তেহরান। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল দুই সপ্তাহের অস্ত্রবিরতি কার্যকর হওয়ায় যুদ্ধ স্থগিত রয়েছে।

    গত সপ্তাহে পাকিস্তানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া ইসলামাবাদে আরেকটি বৈঠকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


    add