শনিবার, ৩০ মে ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • চৌদ্দগ্রামে প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনায় প্রেস ক্লাবের ইফতার

    চৌদ্দগ্রামে প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনায় প্রেস ক্লাবের ইফতার
    ছবি সংগৃহীত

     

    চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

    প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনায় কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে হোটেল ডলি রিসোর্ট মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল আমিন। 

    চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সুপ্রীমকোর্টের আইনজীবি ব্যারিষ্টার আল মামুন রাসেল, নবান্ন কর্পোরেশনের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, মানবাধিকার কর্মী আল আমিন রাসেল, মানবিক চিকিৎসক মঞ্জুর আহমেদ সাকি, এনসিপির যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার, মিশন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক সাহাব উদ্দিন। মোনাজাত পরিচালনা করেন সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর। 

    চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক আনিছুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ-সভাপতি জহিরুল হাসান। সাংবাদিকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ আকতারুজ্জামান, আবদুল মন্নান ও আবু বকর সুজন। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, আহসান উল্লাহ, এম এ আলম, শাহীন আলম, মনির উল্লাহ ভুঁইয়া, শফিউল আলম, ফরিদ আহমেদ ভুঁইয়া, আবদুল কাদের, মিজানুর রহমান মিনু, জহিরুল ইসলাম সুমন, ইউসুফ মজুমদার, খোরশেদ আলম, কাজী সেলিম, সানোয়ার হোসেন, ইমাম হোসেন ভুঁইয়া শরীফ, রাকিব হোসেন, ইয়াছিন ফারুক, আবদুর রউপ, নাঈম ইকবাল, সবুজ খন্দকার, হাশেম মজুমদার, কাজী আহসান, ইসমাইল হোসেন, মাঈন উদ্দিন মাসুদ, ওমর ফারুক, আশিক মজুমদার, রফিক রায়হান, প্রবাসী ব্যবসায়ী আবদুল জলিল, তোবারক হোসেন মোল্লা, চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারী কাজী কবির হোসেন, ব্যবসায়ী আবদুল কুদ্দুস মাসুম, লিয়াকত শিকদার, দ্বীন ইসলাম জাবেদ, উপস্থাপক ইমাম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানে চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত, আহত সাংবাদিকদের সুস্থ্যতা কামনা ও দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করেন উপস্থিত সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।


    add