সামাজিক কুসংস্কার দূর করা রমজানের শিক্ষা অধ্যাপক মামুন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১১ মার্চ, ২০২৬ ২৩:৪১ পি এম
শাহেবনগরে জামায়াতে'র ইফতার মাহফিল
অধ্যাপক মামুন
সামাজিক কুসংস্কার দূর করা রমজানের শিক্ষা
সামাজিক কুসংস্কার দূর করা রমজানের শিক্ষা, সমাজে কান কথা শোনামাত্র যাচাই না করে প্রতিশোধ নিতে চায়, এটা সাজিক বিপর্যয় এ অবস্থা থেকে বেরয়ি আসতে হবে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকাল ৫টায় উপজেলার ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শাহেবনগর এলাকায় ইফতার মাহফিলে এ কথা বলেন অধ্যাপক মামুন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা আদর্শ সদর উপজেলার উদ্যোগে পবিত্র মাহে রমজান ইফতার মাহফিল
অনুষ্ঠানে ২নং ওয়ার্ড সভাপতি গাজী মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন বলেন, পবিত্র মাহে রমজান প্রায় শেষ পর্যায়ে। এই সময় আমাদের আত্মসমালোচনা করা প্রয়োজন—সামাজিক কুসংস্কার থেকে আমরা কতটুকু দূরে সরে আসতে পেরেছি। তিনি সমাজের একটি দ্বন্দ্বের উদাহরণ তুলে ধরে বলেন, শিক্ষার অভাব এবং ধৈর্যের ঘাটতির কারণে ছোটখাটো বিষয় থেকেও বড় ধরনের অঘটন ঘটে। তাই কানকথা শুনেই প্রতিশোধ না নিয়ে যাচাই-বাছাই করে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে মাহে রমজানের প্রকৃত শিক্ষা অনুধাবন করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে কাজ করার আহ্বান জানান। তিনি জানান, এদিন থেকে তিনি মসজিদে এতেকাফে অবস্থান করবেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর দুর্গাপুর ইউনিয়ন আমীর মাওলানা ফয়েজুল ইসলাম ও ইউনিয়ন নায়েবে আমীর গিয়াস উদ্দিন আজম শাহ।
ওয়ার্ড সহ-সভাপতি মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মোঃ শওকত আলম, ইউনিয়ন সহকারী সেক্রেটারি কাজী তাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
শেষে ইউনিয়ন আমীর মাওলানা ফয়েজুল ইসলামের দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার গ্রহণ করা হয় এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
- শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেনকক্সবাজারের এই তরুণ শিক্ষাবিদ
- সামাজিক কুসংস্কার দূর করা রমজানের শিক্ষা অধ্যাপক মামুন
- বন্ধুপ্রতীম ছাত্রসংগঠনের দায়িত্বশীলদের সম্মানে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের ইফতার
- চৌদ্দগ্রামে নুসরাত জাহান মীম মাদ্রাসায় কবরবাসীদের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার
- ইউস্যাবের নতুন কমিটি: সভাপতি ফজলে রাব্বি, সম্পাদক সাঈফ
- রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার নতুন কমিটি: সভাপতি আকাশ, সম্পাদক মারুফ
- ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ডিগ্রি অর্জন করেছে চৌদ্দগ্রামের মাকসুদ ইকবাল
- দেশে এ মুহূর্তে তেলের কোনো সংকট নেই- কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ
- কুমিল্লা ভিক্টোরিয়ার ক্যাম্পাস বার্তার সাবেক সম্পাদনা সহযোগী ৪৬তম বিসিএসে প্রথম, সংবর্ধনা ও ইফতার মাহফিল
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত